ফ্রান্স ও জার্মানির নেতাদের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্যের জাহাজ অবমুক্ত করতে প্রস্তুত, তবে এর আগে রাশিয়ার ওপর থেকে পশ্চিমাদের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল পুতিনের সঙ্গে টেলিফোনে দীর্ঘ আলাপ করেছেন জার্মানির প্রেসিডেন্ট ওলাফ শলৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সে সময় পুতিন বলেন, ‘বিশ্ববাজারে শস্য সরবরাহে সমস্যা হচ্ছে। এটি পশ্চিমা দেশগুলোর ভ্রান্ত অর্থনৈতিক নীতির ফল।’
পুতিন এ দুই বিশ্বনেতাকে আশ্বস্ত করে বলেন, ‘রাশিয়া কৃষ্ণসাগরের বন্দর থেকে ইউক্রেনীয় শস্য রপ্তানিসহ শস্যের নিরবচ্ছিন্ন রপ্তানির বিকল্পগুলো খুঁজে পেতে সহায়তা করতে প্রস্তুত আছে।’ তবে একটি শর্ত দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘ইউক্রেনের বন্দরে যেসব শস্যবাহী জাহাজ আটকে আছে, সেসব জাহাজ ছেড়ে দেওয়া হলে বিশ্বব্যাপী শস্য সরবরাহ গতিশীল হবে এবং খাদ্য নিয়ে বিশ্ববাজারে যে উত্তেজনা চলছে, তা কমে আসবে। ক্রেমলিন অবশ্যই এ ব্যাপারে সাহায্য করতে প্রস্তুত, তবে তার আগে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে।’
মার্কিন গণমাধ্যম সিএনএন বলেছে, শনিবার জার্মানির প্রেসিডেন্ট ওলাফ শলৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পুতিনের সঙ্গে প্রায় ৮০ মিনিট বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। এ সময় এই দুই নেতা পুতিনকে ওদেসা বন্দর থেকে অবরোধ তুলে নেওয়ারও আহ্বান জানান, যাতে ইউক্রেন বিশ্বে খাদ্যশস্য রপ্তানি করতে পারে এবং খাদ্যসংকটের হাত থেকে বিশ্বকে রক্ষা করা যায়।

চীনের জিনজিয়াং প্রদেশে প্রথমবারের মতো দুটি ক্যাফে চালু করায় মার্কিন কফি চেইন স্টারবাকসের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এক আইনপ্রণেতা। তাঁর অভিযোগ, উইঘুরদের বিরুদ্ধে চীনা সরকারের কথিত মানবাধিকার লঙ্ঘনের মধ্যেও সেখানে ব্যবসা পরিচালনা করে স্টারবাকস ওই কর্মকাণ্ডকে বৈধতা দিচ্ছে।
১০ মিনিট আগে
ফেসবুকে একটি মন্তব্যের জেরে সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৪ বছর বয়সী শ্রীলঙ্কান নাগরিক আনোজান শিভারাসার প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন তাঁর মা। ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে একটি আপিল আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার পর শ্রীলঙ্কাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত ব্যক্তি একজন কেনীয় নাগরিক, যিনি গত সাত বছর ধরে প্রতিবেশী দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বসবাস করছিলেন। কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
২ ঘণ্টা আগে
ছারপোকার উপদ্রবে ইংল্যান্ডে বাতিল করতে হয়েছে ট্রেন চলাচল। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ ইংল্যান্ডের সাউথইস্টার্ন ট্রেনে ছারপোকা ছড়িয়ে পড়ার পর কয়েকটি ট্রেন চলাচলসূচি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে