রাশিয়ার রাজধানী মস্কোর কাছাকাছি এলাকায় অবস্থিত একটি বহুতল অফিস ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় ওই ভবনে থাকা অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশ সময় সোমবার রাতে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম তাস-এর বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো থেকে ২৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত ফ্রিয়াজিনো এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুনের লেলিহান শিখা থেকে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাসকে জানিয়েছে। নিহত ৮ জনের মধ্যে অন্তত ২ জন আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে নিচে লাফ দিয়ে প্রাণ হারিয়েছেন। আর বাকি ৬ জন মারা গেছেন আগুনে ভস্মীভূত হয়ে একটি অফিস সজ্জা ধসে পড়ার ফলে।
অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজে ৮ তলা ওই ভবনের ওপর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এই ভবনটিতে কী ধরনের অফিস ছিল তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত তাস জানিয়েছে, এই ভবনটিতে রাশিয়ার প্লাতান রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রির অফিস ছিল। তবে তা বহুদিন আগে। দাবি করা হচ্ছে, ভবনটি ১৯৯০-এর দশক থেকেই ব্যক্তি মালিকানাধীন ছিল। তবে বিরোধী গণমাধ্যমগুলো দাবি করেছে, ২০২৩ সালের শেষ দিকেও এই ভবনে প্লাতান অফিসের অস্তিত্ব দেখা গেছে। এই অফিস থেকেই বিভিন্ন সামরিক প্রযুক্তি নিয়ে গবেষণা হয়ে আসছে। প্লাতান ইনস্টিটিউটের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল।
স্থানীয় গভর্নর আন্দ্রে বরোভব বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধারকাজে নিয়োজিত দুই ফায়ার সার্ভিস কর্মীকেও চিকিৎসা দিতে হয়েছে।
অগ্নিকাণ্ড থামাতে ঘটনাস্থলে শতাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি বিশেষায়িত বাহিনী ছাড়াও দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল। প্রাথমিকভাবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ছয়তলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল বলে জানা গেছে।

পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
১৫ মিনিট আগে
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই বাসিন্দা অবাক হয়ে দেখেন, তাঁর বয়সী পুরুষেরা ইন্টারনেটে উপহাসের পাত্র হয়ে উঠেছেন। জেন-জি এবং তুলনামূলক তরুণ মিলেনিয়ালদের ফ্যাশন অনুকরণ করার জন্যই তাঁদের নিয়ে ঠাট্টা করা হচ্ছে।
৩১ মিনিট আগে
ইরানের সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে জানিয়েছেন দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা। আজ রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন। তবে ওই কর্মকর্তা তাঁর নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন।
৩৬ মিনিট আগে
উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
৩ ঘণ্টা আগে