সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বন্দুকধারীর গুলিতে অন্তত ৮ স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার সকালের এ ঘটনায় এক শিক্ষকসহ আরও ৬ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এই বন্দুক হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে বেলগ্রেডের ভ্লাদিসলাভ রিবনিকার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই কিশোর তার বাবার বন্দুক স্কুলে নিয়ে এই হামলা চালিয়েছে। এটিকে সূত্র ধরে তদন্ত চলছে।
বন্দুক হামলার খবর পাওয়ার পর বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হেলমেট ও বুলেটপ্রুফ পরিহিত পুলিশেরা রাজধানীর ভ্রাকার এলাকারা বিদ্যালয়টি ঘিরে নেয়।
সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, খবর পাওয়ার পর দ্রুতই পুলিশ প্রস্তুত থাকা সব ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছে। ইতিমধ্যে একজন সন্দেহভাজন কিশোরকে গ্রেপ্তারও করেছে। সপ্তম শ্রেণির ওই ছাত্র তার বাবার বন্দুক দিয়ে স্কুলের ছাত্র ও নিরাপত্তাকর্মীদের দিকে গুলি ছুড়েছে।
সার্বিয়ার স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ ওই কিশোরকে হাতকড়া পরিয়ে ঘটনাস্থল থেকে প্রিজনভ্যানে করে সরিয়ে নিয়েছে। এ সময় ওই কিশোরে মাথা একটি জ্যাকেট দিয়ে ঢাকা ছিল। তার মুখ দেখা যায়নি।
এক স্কুলছাত্র সাইবেরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএসকে বলেছে, ‘আমি হঠাৎ দেখি বিদ্যালয়ের ছাত্ররা চিৎকার ও ছোটাছুটি করছে। পরে বাবা–মায়েরা আসে। তাঁরা সবাই আতঙ্কিত ছিল।
ওই স্কুলের এক ছাত্রীর বাবা মিলান মিলোসেভিক। তাঁর কন্যা ক্লাসরুমেই ছিল যখন বন্দুকধারী হামলা করে। তবে মেয়েটি নিরাপদেই স্কুল থেকে বের হতে পেরেছে। তিনি এন–১ টিভিকে বলেন, ‘ওই কিশোর প্রথমে শিক্ষককে গুলি করেছে। এরপর এলোপাতাড়ি গুলি ছুড়েছে।’
মিলোসেভিক আরও বলেন, ‘আমি বিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের টেবিলের নিচে শুয়ে থাকতে দেখেছি। দুই ছাত্রীর জামায় রক্তের দাগ। ছাত্র–ছাত্রীরা বলছে ওই বালক কিছুদিন আগ থেকে বিদ্যালয়ে আসা শুরু করেছিল। ছেলেটি বেশ ভদ্র ও শান্তশিষ্ট ছিল।
বেলগ্রেডের ভ্রাকারা জেলার মেয়র মিলান নেদেল জোকোভিচ বলেছেন, ‘আহত শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বাঁচাতে চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
সার্বিয়াতে প্রকাশ্যে বন্দুক হামলার ঘটনা বিরল। দেশটির অস্ত্র আইন বেশ কঠিন হওয়া সত্ত্বেও ইউরোপের সবচেয়ে বেশি বৈধ অস্ত্রের মালিক সার্বিয়ানরা।’ ৯০ এর দশকে রাজনৈতিক অস্থিরতার সময় পশ্চিমা বলকানদের কাছে হাজারো অবৈধ অস্ত্র ছিল। ২০১৯ সালে এক সমীক্ষায় দেখা গেছে, সার্বিয়ার ১০০ জনের মধ্য ৩৯ জনের কাছেই আগ্নেয়াস্ত্র রয়েছে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
৩ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১৩ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১৩ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১৪ ঘণ্টা আগে