রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। এ ছাড়া উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৩৫০ জনের বেশি রুশ ব্যক্তির ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সোমবার এক বিবৃতির মাধ্যমে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, প্রধানমন্ত্রী মিশুস্টিন, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ভ্লাদিমির কলোকল্টসেভ এবং নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের ওপর গত মধ্য রাত থেকে অস্ট্রেলিয়ার আর্থিক নিষেধাজ্ঞা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
বিবৃতিতে অস্ট্রেলিয়া জানিয়েছে, ইউক্রেনের জনগণের পাশে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ন্যাটো ও অন্যান্য মিত্রদের সঙ্গে ইউক্রেনে প্রাণঘাতী ও প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম, চিকিৎসা সহায়তা এবং আর্থিক সহায়তা প্রদান করবে। বিপরীতে রাশিয়ার ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
এখন পর্যন্ত ৩৫০ জনেরও বেশি রুশ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। এ তালিকায় রয়েছেন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য এবং সামরিক কমান্ডার যারা পুতিনের অবৈধ উচ্চাকাঙ্ক্ষাকে সহায়তা করছেন।
এ ছাড়া বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর ক্রেনিনসহ ১৩ জন বেলারুশের ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, এরা পুতিনের আগ্রাসনে সহায়তা করেছেন এবং উৎসাহিত করেছেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য ইরান নতুন পরিকল্পনা করছে—এমনটাই দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে নতুন কিছু গোয়েন্দা তথ্য শেয়ার করেছে। এ বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, এ তথ্যটি যদি সত্যি প্রমাণিত হয় তবে তা ওয়াশিংটন এবং
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে থেমে থেমে চলতে থাকা পারস্পরিক হামলা চলা সত্ত্বেও পরিস্থিতি শান্ত বা উত্তেজনা হ্রাস করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা দেশটির সংবাদমাধ্যম এক্সিওসকে এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টায় যুক্ত আছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান
১ ঘণ্টা আগে
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ জানাজা পড়িয়েছেন শিয়া বিশ্বের অন্যতম প্রভাবশালী ও প্রবীণ ধর্মীয় পণ্ডিত ১০১ বছর বয়সী গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন নূরি হামেদানি। আজ বৃহস্পতিবার ইরানের পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারে খামেনির দাফন সম্পন্ন করার আগে...
১১ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়...
১২ ঘণ্টা আগে