
রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চরমপন্থার অভিযোগ এনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন দেশটির একটি আদালত। রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউলিয়া নাভালনায়া এখন রাশিয়ার বাইরে অবস্থান করছেন। রুশ আদালতে তাঁর বিরুদ্ধে একটি চরমপন্থী সংগঠনে যোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আদালত জানিয়েছেন, তদন্তকারীদের আবেদন আমলে নিয়ে ইউলিয়াকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুশ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নাভালনির স্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে ইউলিয়া বলেছেন, ‘আপনি যখন এ বিষয়ে লিখবেন, দয়া করে মূল জিনিসটি লিখতে ভুলবেন না—ভ্লাদিমির পুতিন একজন খুনি ও যুদ্ধাপরাধী। তাঁর জায়গা হওয়া উচিত কারাগারে, অন্য কোথাও নয়।’
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কারাবন্দী অবস্থায় মারা যান রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনি। তিনি ২০২১ সাল থেকে কারাবন্দী ছিলেন। ২০২৩ সালের আগস্টে নাভালনিকে উসকানি, অর্থায়ন ও একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার অভিযোগে নতুন করে ১৯ বছরের জেল দেওয়া হয়। মৃত্যুর কিছুদিন আগে তাঁকে সাইবেরিয়ার একটি কারাগারে স্থানান্তর করা হয়েছিল।
মৃত্যুর প্রায় চার বছর আগে ২০২০ সালে নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল। সেবার জার্মানিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান তিনি। নাভালনির মৃত্যুর খবর সামনে আসার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘কোনো ভুল নেই। নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী।’ তবে পশ্চিমা নেতাদের এই অভিযোগ উড়িয়ে দেয় ক্রেমলিন। অন্যদিকে নাভালনির মৃত্যুকে দুঃখজনক বলে অভিহিত করেন পুতিন।
নাভালনির মৃত্যুর বিষয়টি নিয়ে ব্যাপক তদন্ত শুরু করে পশ্চিমা গোয়েন্দারা। প্রায় দুই মাসের তদন্ত শেষে গত শনিবার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানায়, নাভালনিকে হত্যার সরাসরি নির্দেশ দেননি পুতিন। তবে কী কারণে বা কীভাবে নাভালনির মৃত্যু হয়েছে তাও উল্লেখ করা হয়নি তদন্তে।

নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন চতুর্থ বছরে গড়িয়েছে। নামমাত্র যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন এখন স্রেফ খাবার, পানি খোঁজা এবং প্রতিনিয়ত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির সঙ্গে মানিয়ে নেওয়ার সংগ্রামে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া নতুন সামরিক সমীকরণের মধ্যে সৌদি আরবে পাকিস্তানি সেনা উপস্থিতির কথা নিশ্চিত করেছে পাকিস্তান সামরিক বাহিনী। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যকার মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কার্যকরভাবে বাস্তবায়নের ঘোষণা দে
৪ ঘণ্টা আগে