
ছবির এই মানুষটি সংবাদপত্রের হকার। শুনলে অবাক হবেন বর্তমানে তিনিই ফ্রান্সের সংবাদপত্রের শেষ ও একমাত্র হকার। গত ৫০ বছর ধরে রাজধানী প্যারিসের লেফট ব্যাংকে খবরের কাগজ বিক্রি করছেন আলী আকবর নামের এই হকার। এখনো খবরের কাগজ বগলদাবা করে দিনের তরতাজা শিরোনাম আওড়ে পত্রিকা বিক্রি করেন তিনি। দীর্ঘ ৫০ বছর ধরে পত্রিকা বিক্রি করে এবার ফ্রান্সের অন্যতম বড় সম্মাননা ‘অর্ডার অব মেরিট’ পেতে যাচ্ছেন তিনি।
আগামী মাসে আলী আকবরকে এ সম্মাননা দেওয়া হবে। ফরাসি সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি এ সম্মাননা পাচ্ছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও ছাত্রজীবনে আলী আকবরের কাছ থেকে পত্রিকা কিনতেন। ১৯৭২ সালে পাকিস্তান থেকে ফ্রান্সে আসেন তিনি। এর আগে ৬০ এর দশকে ইউরোপে আসেন তিনি। আমস্টারডামে বেশ কিছুদিন ক্রুজ লাইনারে কাজ করেছেন তিনি। পরে, জাহাজটি ফ্রান্সের রুয়াঁ বন্দরে পৌঁছালে তিনি ফ্রান্সেই থেকে যান। রুয়াঁয় এক বছর থেকে তিনি প্যারিসে চলে যান। এরপর ৮০র দশকে ফ্রান্সে বসবাসের অনুমতি পান তিনি।
১৯৭৩ সাল থেকে প্যারিসের লেফট ব্যাংকে পত্রিকা বিক্রি করা শুরু করেন তিনি। শুরুর সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘১৯৭৩ সালে যখন শুরু করি, তখন এখানে আমার সঙ্গে ৩৫ থেকে ৪০ জন বিক্রেতা ছিল। এখন আমি একাই আছি।’ তিনি আরও বলেন, ‘আগে সকালবেলাই ৭০-৮০ কপি পত্রিকা বিক্রি হয়ে যেত। এখন সারা দিনে গড়ে ৩০ কপি ল্য মন্ড বিক্রি হয়। আগে ক্রেতারা পত্রিকার জন্য ভিড় করত। এখন আমিই গ্রাহকের পেছনে দৌড়াই।’
তিনি জানান, বিক্রিত পত্রিকার মূল্যের অর্ধেক তিনি পান। তবে, অবিক্রীত পত্রিকার দাম ফেরত পান না। সবকিছু এখন ডিজিটাল হয়ে যাওয়া পত্রিকার হার্ড কপি কিনে পড়ার মতো পাঠক দিন দিন কমছে। তবে, এ নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানান তিনি। বলেন, ‘শুধু ভালো লাগে বলে আমি কাজটা করি। এই কাজ আমাকে আনন্দ দেয়। আমি পুরোপুরি স্বাধীন। কেউ আমাকে আদেশ দেয় না। আমি আমার মতো করে কাজ করি।’
৭২ বছর বয়সী এই মানুষটি সাঁ জাঁরমা এলাকায় বেশ পরিচিত একটি মুখ। মাখোঁর মতো অনেক রাজনীতিবিদ, জনপ্রিয় লেখক, পরিচালক, অভিনেতা তাঁকে চেনেন, তিনিও তাঁদের চেনেন। একসময়কার সাহিত্যিক ও বুদ্ধিজীবী কেন্দ্র সাঁ জারমাঁয় তিনি লেখক, শিল্পী আর বহু সেলিব্রিটিদের কাছাকাছি গিয়েছিলেন। ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন একবার ব্রাসেরি লিপ ক্যাফেতে তাঁকে দুধ-চা খাইয়েছিলেন বলেও জানান তিনি।
আক্ষেপ করে বলে সাঁ জাঁরমায় এখন আর আগের মতো প্রাণ নেই। শিল্পী-সাহিত্যিক-লেখক-কবিদের যে আনাগোনা-আড্ডা আগে এখানে ছিল তা আর এখন নেই। এখন এটি কেবলই একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করার জন্য এক নতুন টাস্কফোর্স গঠন করেছেন। বাহিনীর নাম হবে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স।’ এর নেতৃত্ব দেবেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।
৯ মিনিট আগে
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বলেছেন, বিপুলসংখ্যক ভারতীয় নাগরিকের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার যেকোনো প্রক্রিয়ায়ই হবে ‘সাংবিধানিক ব্যবস্থার অস্বীকার।’ তিনি জোর দিয়ে বলেন, ‘কোনো কর্তৃপক্ষ এটা করতে পারে না, কোনো আদালতও এটিকে অনুমোদন দিতে পারে না।’
১ ঘণ্টা আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন ডানপন্থী ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পরাজিত করেছেন। তবে সরাসরি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি। ফ্লাভিও দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র।
২ ঘণ্টা আগে
নতুন হুমকির পর যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান যুক্তরাষ্ট্র নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। এর কয়েক দিন আগে ওই বিমানঘাঁটিতে হামলার কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ।
২ ঘণ্টা আগে