
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘হাজার হাজার ইউক্রেনীয় সেনার’ জীবন বাঁচানোর অনুরোধ করেছেন। ট্রাম্পের এই অনুরোধের পর রুশ প্রেসিডেন্ট শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যাঁরা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবেন, তাঁদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে এবং তাঁদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে। মস্কো টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, ‘আমরা আজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করেছি। আমরা তাঁর আহ্বানের প্রতি সহানুভূতিশীল। যাঁরা আত্মসমর্পণ করবেন, তাঁদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে।’ একই সঙ্গে তিনি ইউক্রেনের নেতৃত্বকেও তাদের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, সৌদি আরবে আলোচনার সময় কিয়েভ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপরই পুতিনের কাছে ট্রাম্পের এই বিবৃতি আসে। ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি না জানালেও পুতিন নীতিগতভাবে এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে রাশিয়ার আংশিকভাবে অধিকৃত কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও স্বীকার করেছেন, কুরস্কে তাঁদের সেনারা চাপের মধ্যে রয়েছেন।
গত আগস্টে কিয়েভ কুরস্ক সীমান্ত পেরিয়ে অভিযান শুরু করে। অনেকেই বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় কোনো বিদেশি সেনাবাহিনীর এটিই সবচেয়ে বড় অভিযান। তাই মস্কোও পাল্টা জবাব দিচ্ছে।
কুরস্কে রাশিয়ার পাল্টা আক্রমণে ইউক্রেনের দখল করা বেশির ভাগ অঞ্চল পুনরুদ্ধার করে নিয়েছেন পুতিনের সৈন্যরা। তবে বিষয়টি সম্ভাব্য শান্তি আলোচনায় মস্কোর ওপর কিয়েভের দর-কষাকষির সুযোগ কেড়ে নিয়েছে।

কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ১৮৬ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের ওই উড়োজাহাজটি চেন্নাইয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
৪ মিনিট আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। আজ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার মহাঅষ্টমীর দিন রাজ্যজুড়ে কোনো মদের দোকান ও বার খোলা রাখা যাবে না। পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম পুরোপুরি নিষিদ্ধ করা হয়ে
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। রাজা তৃতীয় চার্লসের পক্ষে পাঠানো এক চিঠিতে তাঁদের বর্তমান অবস্থান স্পষ্ট করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গত ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী তিন বছরে ইসরায়েল ত্যাগ করেছেন প্রায় ১ হাজার ৪০০ জন চিকিৎসক। এক দশক আগের তুলনায় চিকিৎসকদের এই দেশত্যাগের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৪ শতাংশ বৃদ্ধি)। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে...
১ ঘণ্টা আগে