
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এই আলোচনায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ শেষ হওয়ার ‘জোর সম্ভাবনা’ রয়েছে বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের খুব ভালো এবং ফলপ্রসূ একটি আলোচনা হয়েছে। অবশেষে এই ভয়াবহ, রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।’ তিনি আরও বলেন, তিনি পুতিনকে ‘সম্পূর্ণভাবে ঘিরে থাকা’ ইউক্রেনীয় সৈন্যদের জীবন বাঁচানোর অনুরোধ করেছেন।
তবে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প ও পুতিনের মধ্যে সরাসরি কোনো কথা হয়েছে কি না, তা উল্লেখ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ গতকাল বৃহস্পতিবার রাতে মস্কোতে পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন।
অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন উইটকফের মাধ্যমে ট্রাম্পের কাছে একটি ‘সংকেত’ পৌঁছে দিতে এই বৈঠককে ব্যবহার করেছেন। তিনি জানান, উইটকফ ট্রাম্পকে ব্রিফ করার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্র তাদের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি ফোন কলের সময় নির্ধারণ করবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি চান মস্কো ও কিয়েভ দ্রুত যুদ্ধবিরতিতে সম্মত হোক। যাতে দ্রুত এই সংঘাতের অবসান ঘটে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। এ ছাড়া এই যুদ্ধ ইতিমধ্যেই উভয় পক্ষের বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ১৮৬ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের ওই উড়োজাহাজটি চেন্নাইয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
১ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। আজ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে কোনো মদের দোকান ও বার খোলা রাখা যাবে না। পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম পুরোপুরি নিষিদ্ধ করা হয়ে
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। রাজা তৃতীয় চার্লসের পক্ষে পাঠানো এক চিঠিতে তাঁদের বর্তমান অবস্থান স্পষ্ট করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গত ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী তিন বছরে ইসরায়েল ত্যাগ করেছেন প্রায় ১ হাজার ৪০০ জন চিকিৎসক। এক দশক আগের তুলনায় চিকিৎসকদের এই দেশত্যাগের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৪ শতাংশ বৃদ্ধি)। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে...
২ ঘণ্টা আগে