রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমারা দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। এতে মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের মান কমেছে ২৭ শতাংশ। আজ সোমবার রুবলের মানের এই পতন হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ব্লুমবার্গ নিউজের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অফশোর ট্রেডিংয়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ১১৪.৩৩ রুবল বেচাকেনা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক ব্যাংক পেমেন্ট সিস্টেম সুইফট থেকে কিছু রাশিয়ান ব্যাংককে বাদ দিয়েছে। এ ছাড়া তারা ব্যক্তিগতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে লক্ষ্যবস্তু করেছে। তা ছাড়া পশ্চিমারা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সমস্ত লেনদেন নিষিদ্ধ করেছে।
এদিকে জি-৭ ভুক্ত দেশগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়া যদি ইউক্রেনে তাদের আগ্রাসন বন্ধ না করে, তাহলে পরবর্তীতে তারা আরও নিষেধাজ্ঞা দেবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে ইরান পুনরায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করে দিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা..
১৬ মিনিট আগে
ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় সৌদি আরব তাদের তেলের খনিগুলো থেকে লোহিতসাগরের ইয়ানবু বন্দর পর্যন্ত তেল পরিবহনে পাইপলাইনটি ব্যবহার করছিল। সংশ্লিষ্ট শিল্প খাতের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বুধবারের এই হামলায় পাইপলাইনের প্রবাহ ব্যাহত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
১ ঘণ্টা আগে
সংঘাতের অবসান নিয়ে দুপক্ষই নিজেদের বিজয়ী দাবি করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, সামরিকভাবে ইরান পরাজিত হয়েছে এবং তাদের প্রতিরক্ষাশিল্প, নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। ফলে চুক্তি করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, হরমুজ বর্তমানে উন্মুক্ত। অন্যদিকে, ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এটি এখনো পুরোপুরি খোলেনি এবং আগামীকাল বৃহস্পতিবার বা আগামী শুক্রবার নাগাদ ‘সীমিত ও নিয়ন্ত্রিত’ আকারে খুলে দেওয়া হতে পারে।
৩ ঘণ্টা আগে