
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে, যেভাবে তিনি মধ্যপ্রাচ্যে করেছেন। জেলেনস্কি ফোনকলে বলেন, যদি ট্রাম্প এক অঞ্চলের যুদ্ধ থামাতে পারেন, তাহলে ‘অন্য যুদ্ধও থামানো সম্ভব।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল শনিবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। আর এর ঠিক এক দিন পর রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালায়। এতে রাজধানী কিয়েভসহ অন্তত ৯টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যদিও পরে তা পুনরায় চালু করা হয়।
কিয়েভ জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন থামাতে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে মন্থর হয়ে পড়েছে, আংশিকভাবে এর কারণ হলো বিশ্ব এখন গাজায় যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতায় মনোযোগ দিচ্ছে। গত বুধবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের ঘোষণা দেন ট্রাম্প। এর আগে, আগস্টে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসেছিলেন, তবে ইউরোপের এই যুদ্ধে কোনো অগ্রগতি আনতে পারেননি।
জেলেনস্কি ফেসবুকে বলেন, ‘আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে। খুবই ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা ছিল এটি।’ তিনি ট্রাম্পকে ‘মধ্যপ্রাচ্যে অসাধারণ যুদ্ধবিরতি পরিকল্পনার’ জন্য অভিনন্দন জানান।
জেলেনস্কি আরও বলেন, ‘যদি একটি অঞ্চলে যুদ্ধ থামানো যায়, তাহলে অবশ্যই অন্য যুদ্ধও থামানো সম্ভব—রাশিয়ার এই যুদ্ধও।’ তিনি ট্রাম্পকে অনুরোধ করেন, যেন তিনি ক্রেমলিনের ওপর চাপ সৃষ্টি করে আলোচনায় আনেন। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে এক টেলিভিশন সাক্ষাতে মুখোমুখি তর্কের পর থেকে দুই নেতার সম্পর্ক নাটকীয়ভাবে উষ্ণ হয়েছে।
সেপ্টেম্বরে ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ইউক্রেনের উচিত ইউরোপ ও ন্যাটোর সহায়তায় ‘দখলকৃত সব অঞ্চল পুনর্দখল’ করার চেষ্টা করা।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১৩ ঘণ্টা আগে