বিশ্ব জুড়ে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। ইউরোপের দেশগুলোতে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে। করোনা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে এবার কিছুটা হলেও আশার বাণী শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ইউরোপেই করোনার ইতি ঘটতে পারে।
গতকাল রোববার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক হ্যান্স ক্লুগ বলেছেন, করোনার নতুন ধরন ওমিক্রন মহামারিকে নতুন একটি পর্যায়ে নিয়ে গেছে। মনে হচ্ছে ইউরোপেই এর ইতি ঘটতে যাচ্ছে। তিনি আরও বলেন, মার্চের মধ্যে ইউরোপে শতকরা ৬০ ভাগ মানুষ করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হতে পারে।
হ্যান্স ক্লুগ বলেন, বর্তমানে ইউরোপে করোনার নতুন ধরন ওমিক্রনের যে ঢেউ সেটি কমে এলে তখন কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে বিশ্বজুড়ে সব মানুষেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকর থাকবে। টিকা প্রয়োগের কারণে অথবা সংক্রমিত মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টির কারণে এমনটি হতে পারে। ফলে এ মৌসুমে সংক্রমণের হার কমে যাবে। আমরা ধারণা করছি, বছর শেষে করোনা ফিরে এলেও এটি সহনীয় মাত্রায় থাকবে। মহামারি অবস্থায় থাকবে না।
এর আগে গতকাল রোববার প্রায় একই ধরনের মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। এবিসি নিউজের টক শো ‘দিস উইক’-এ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কিছু অংশে সংক্রমণ অনেকটাই কমে আসছে। এটা ভালো ব্যাপার। আমি বিশ্বাস করি, আপনি সারা দেশে একটি পরিবর্তন দেখতে শুরু করবেন।’
গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকার আঞ্চলিক দপ্তর থেকেও জানানো হয়, আফ্রিকায় করোনায় সংক্রমণ ও মৃত্যু কমছে। ওমিক্রন প্রাধান্য বিশিষ্ট এ ভাইরাসের চতুর্থ ঢেউ সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পর এই প্রথমবারের মতো সংক্রমণ কমতে দেখা যাচ্ছে।
গবেষণায় দেখা গেছে, ডেলটার চেয়েও ওমিক্রন অতি সংক্রামক। তবে টিকা নেওয়া ব্যক্তিদের ঝুঁকি কম।

নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন চতুর্থ বছরে গড়িয়েছে। নামমাত্র যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন এখন স্রেফ খাবার, পানি খোঁজা এবং প্রতিনিয়ত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির সঙ্গে মানিয়ে নেওয়ার সংগ্রামে পরিণত হয়েছে।
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া নতুন সামরিক সমীকরণের মধ্যে সৌদি আরবে পাকিস্তানি সেনা উপস্থিতির কথা নিশ্চিত করেছে পাকিস্তান সামরিক বাহিনী। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যকার মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কার্যকরভাবে বাস্তবায়নের ঘোষণা দে
৫ ঘণ্টা আগে