ঢাকা: রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে মায়ের কথা মনে পড়ে গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। গতকাল রোববার যুক্তরাজ্য ত্যাগ করার সময় বাইডেন সাংবাদিকদেরকে এমনটি জানিয়েছেন।
এ বছর জি৭ সম্মেলনের আয়োজক ছিল যুক্তরাজ্য। এই সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল রোববার সম্মেলন শেষে যুক্তরাজ্যের উইন্ডসর প্রাসাদে ৯৫ বছর বয়সী ব্রিটেনের রানি এলিজাবেথের সঙ্গে দেখা করেন বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও রাশিয়ার পুতিনের খোঁজ নিয়েছেন রানি এলিজাবেথ।
সাক্ষাতের পর লন্ডন ছাড়ার আগে বাইডেন বলেন, রানির উদার মন। ঠিক যেন মায়ের মতো। আমার মায়ের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। আমার থেকে পুতিন ও চিনপিংয়ের খোঁজও নিয়েছেন তিনি। আরও একটু থাকতে পারলে ভালো লাগত। উনিই খুবই ভালো মনের মানুষ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের আগে মাত্র তিনজন মার্কিন প্রেসিডেন্ট ফার্স্ট লেডিসহ উইন্ডসর প্রাসাদে রানির আমন্ত্রণ পেয়েছেন। তাঁরা হলেন, ডোনাল্ড ট্রাম্প, জর্জ ডব্লিউ বুশ এবং রোনাল্ড রিগ্যান।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে