
পেশাজীবীদের কাছে জনপ্রিয় প্ল্যাটফর্ম লিংকডইন সাধারণত চাকরি খোঁজা, চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রায় সবাই কমবেশি এই সাইট ব্যবহার করে থাকেন চাকরি খোঁজা বা চাকরির বিজ্ঞাপন দেওয়ার জন্য। এতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু ব্রিটিশ রয়্যাল নেভি যদি তাদের সাবমেরিনের পরিচালক খোঁজার জন্য লিংকডইনে বিজ্ঞপ্তি দেয়, তবে বিষয়টি বোধ হয় স্বাভাবিকভাবে বিবেচনা করা যায় না।
তবে স্বাভাবিক হোক আর অস্বাভাবিক, ব্রিটিশ রয়্যাল নেভি এই কাজটিই করেছে প্রায় সপ্তাহ তিনেক আগে। লিংকডইনে রয়্যাল নেভির অ্যাকাউন্ট থেকে সাবমেরিনের পরিচালকের সন্ধান করে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
সাধারণত একটি সাবমেরিনের পরিচালক পদে একজন অভিজ্ঞ নাবিক ও সামরিক কর্মকর্তাকেই নিয়োগ দেওয়া হয়। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হতে পারে, ব্রিটিশ রয়্যাল নেভি বাইরে থেকে কাউকে নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করেছে। প্রকৃত ঘটনা কী তা অবশ্য রয়্যাল নেভি এখনো খোলাসা করেনি।
রয়্যাল নেভির একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, রয়্যাল নেভি অভ্যন্তরীণ উৎস থেকে এসব পদের শূন্যস্থান পূরণ করতে হিমশিম খাচ্ছে। সূত্রগুলো জানিয়েছে, রয়্যাল নেভি ব্যাপকভাবে নিয়োগ সংকটে ভুগছে এবং এ কারণেই গত মাসে তারা লিংকডইনে বিজ্ঞপ্তি দিয়েছে।
লিংকডইনে শেয়ার করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অদৃশ্য, বাধাহীন ও নীরব শক্তি ঢেউয়ের নিচে থেকে আমাদের রক্ষা করে।’ পোস্টে বলা হয়, রয়্যাল নেভি সাবমেরিনের পরিচালক নিয়োগ দিচ্ছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রয়্যাল নেভির নিউক্লিয়ার বা পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ট্রাইডেন্টের পরিচালক হওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই হয় রিজার্ভ ফোর্সের সদস্য হতে হবে অথবা নিয়মিত বাহিনীতে ছিলেন এমন হতে হবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ সোমাবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনিসহ এ নিয়ে এখন পর্যন্ত বিগত ১০ বছরে ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করলেন।
৩৮ মিনিট আগে
ব্রিটেনে সাধারণ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে লেবার পার্টিকে ক্ষমতায় আনতে নেতৃত্ব দিয়েছেন কিয়ার স্টারমার। কিন্তু দুই বছর পার হওয়ার আগেই তাঁর পদত্যাগের বিষয়টি সামনে এসেছে। অভ্যন্তরীণ সূত্রগুলো নিশ্চিত করেছে...
২ ঘণ্টা আগে
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নাটকীয় জয় পেয়েছেন কট্টর ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এস্প্রিজেলা। এই জয়ের মধ্য দিয়ে দেশটির দীর্ঘদিনের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং সহিংসতা মোকাবিলায় সরকারের নীতিতে এক আমূল পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
৩ ঘণ্টা আগে
পূর্বাঞ্চলের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কোস্ত্যন্তিনিভকায় প্রবেশ করেছে রুশ বাহিনী। শহরটি এখন তারা অবরুদ্ধ করার চেষ্টা করছে বলে জানা গেছে। ইউক্রেনীয় সেনাদের বরাতে বিবিসি জানিয়েছে, পুরো শহরটি বর্তমানে কোনো পক্ষেরই একক নিয়ন্ত্রণে নেই এবং এটি কার্যত একটি ‘ধূসর অঞ্চলে’ পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে