মারিউপোলে আরও ৭ শতাধিক ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি প্রায় ১ হাজার ইউক্রেনীয় সৈন্যকে বন্দী করে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে নেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব মিলিয়ে অন্তত ৯৫৯ জন ইউক্রেনীয় সৈন্যকে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে সরিয়ে নিয়েছে তারা। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি ঠিক কতজন সৈন্যকে মারিউপোল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, দেশটি রাশিয়াকে বন্দী বিনিময়ের আহ্বান জানিয়েছে। রাশিয়া এখনো সেই আহ্বানে সাড়া দেয়নি।
রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দী ইউক্রেনীয় সৈন্যদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী আচরণ করা হবে। তবে রাশিয়ার এক জ্যেষ্ঠ রাজনীতিবিদ বলেছেন, কোনো ‘নাৎসি অপরাধীদের’ সঙ্গে বন্দিবিনিময় অনুষ্ঠিত হবে না। তাঁর এই মন্তব্য বন্দী ইউক্রেনীয় সৈন্যদের ভবিষ্যৎ আশঙ্কার মুখে ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
এদিকে, ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৩০০ জন রুশ সৈন্যের মৃত্যু হয়েছে। তবে কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেসের এক মুখপাত্র ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন।
অপরদিকে, যুদ্ধ শুরুর পর এখন অবধি ইউক্রেনে অন্তত ৩ হাজার ৭৫২ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আরও ৪ হাজার ৬২ জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর এই তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআর জানিয়েছে, এই হতাহতের অধিকাংশই হয়েছে নির্বিচারে বোমা ও গুলিবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে।
মারিউপোল সম্পর্কিত পড়ুন:

ভারতের পাঞ্জাবের বাসিন্দা ২৮ বছর বয়সী মনজিত কৌর সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ছিলেন। অপহরণের পর মারধর করে গাছে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁর শরীরে। ২ মাস লড়াইয়ের পর মৃত্যুকে বেছে নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগামী বছর সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাসের মধ্যেই জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর তাদের বাজেট ১৬ শতাংশ কমিয়েছে। একইসঙ্গে অনুমোদিত কর্মীর সংখ্যা প্রায় ৩ হাজার ৫০০ জন কমিয়েছে। নতুন আর্থিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে সংস্থাটি এই পদক্ষেপ...
২ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণে কুসরা গ্রামে ইসরায়েলি বাহিনীর সমর্থনে ফিলিস্তিনিদের একটি বাড়ি ঘিরে রেখেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। কাতারভিত্তিক আল জাজিরার ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বরাতে জানা গেছে...
৩ ঘণ্টা আগে
নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৭৩৪ জন এবং তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে। দুই দেশে এখনো নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৪৪ জন, যার মধ্যে নেপালে ২ হাজার ৪৯৮ জন এবং তিব্বতে ৫৪৬ জন।
৩ ঘণ্টা আগে