ইউএনএইচসিআর

বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়লেও ১৬ শতাংশ কমছে জাতিসংঘের শরণার্থী সংস্থার বাজেট
বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগামী বছর সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাসের মধ্যেই জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর তাদের বাজেট ১৬ শতাংশ কমিয়েছে। একইসঙ্গে অনুমোদিত কর্মীর সংখ্যা প্রায় ৩ হাজার ৫০০ জন কমিয়েছে। নতুন আর্থিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে সংস্থাটি এই পদক্ষেপ...

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সার্জিও গোরের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন সার্জিও গোরের নেতৃত্বাধীন ১৪ সদস্যের মার্কিন প্রতিনিধিদল। তাঁরা বিভিন্ন ক্যাম্পে মানবিক সহায়তা, চিকিৎসা ও খাদ্য বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন। সফরকে কেন্দ্র করে রোহিঙ্গারা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে প্রত্যাবাসনের দাবিতে মানববন্ধন করেছেন।

রোহিঙ্গা শনাক্তে ইসিকে ডেটাবেইসে প্রবেশ করতে দিতে রাজি ইউএনএইচসিআর
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বায়োমেট্রিকসহ ডেটাবেইস রয়েছে ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) কাছে। সেই ডেটাবেইস নির্বাচন কমিশনকে ব্যবহার করতে দিতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর।

সমুদ্র পাড়ি দিতে গিয়ে ১০ বছরে মৃত ও নিখোঁজ ৪৫০০ রোহিঙ্গা
মিয়ানমার ও বাংলাদেশ থেকে সমুদ্র পাড়ি দিতে গিয়ে ২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০ বছরে মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে অন্তত সাড়ে ৪ হাজার রোহিঙ্গা। মূলত বঙ্গোপসাগর ও আন্দামান সাগর পাড়ি দিতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েছে রোহিঙ্গারা। এর মধ্যে কেবল ২০২৩ সালেই মারা গেছে সাড়ে পাঁচ শতাধিক রোহিঙ্গা












