ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার এই ফোনালাপ হয় বলে জানিয়েছে ক্রেমলিন।
এক বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, ফোনালাপে পুতিন বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ইস্যুতে রাজনীতিকরণের অগ্রহণযোগ্যতার ওপর জোর দেন। এ ছাড়া আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্টসহ অন্যান্য বিষয়ে রাশিয়া-সৌদি অংশীদারত্বের ব্যাপক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যে পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক জোটকে জোরদার করছে। ইউক্রেনে পুতিনের আক্রমণ রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। এমন অবস্থায় বিশ্বের অনেক দেশের ব্যবসায়ীরাই রাশিয়া থেকে তেল নিতে অনিচ্ছুক।
সম্প্রতি মার্কিন ‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে ভুল বুঝলেও এ নিয়ে তাঁর কিছু করার নেই।
মোহাম্মদ বিন সালমান বলেন, বাইডেনের আমেরিকার স্বার্থ নিয়ে চিন্তা-ভাবনা করা উচিত। যুক্তরাষ্ট্রের স্বার্থ নিয়ে চিন্তা করা বাইডেনের ব্যাপার। আমাদের যুক্তরাষ্ট্র নিয়ে লেকচার দেওয়ার অধিকার নেই। বাইডেন ভুল বুঝল কি না, তা নিয়ে পরোয়া করি না।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু ২০২১ সালে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর সৌদি আরবের মানবাধিকার ইস্যু ও ইয়েমেন যুদ্ধে দেশটির জড়িত থাকার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
বাইডেন প্রশাসন সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় যুবরাজ সালমানকে জড়িয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু এই হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বিন সালমান।

কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে বহু ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।
৯ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানে বাড়িভাড়া সাধারণ শ্রমিকদের মাসিক আয়ের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে। জুলাইয়ের শেষ দিকে প্রকাশিত বাজারতথ্য অনুযায়ী, তেহরানে বিজ্ঞাপন দেওয়া বাসাবাড়ির গড় মাসিক ভাড়া ৭২০ মিলিয়ন রিয়ালেরও বেশি—যা দেশটির অনেক শ্রমিকের মাসিক আয়ের প্রায় তিন গুণ।
১০ ঘণ্টা আগে
কলম্বিয়ায় সামরিক বাহিনীর অভিযানে বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর একটি বিচ্ছিন্ন অংশের কথিত নেতা হার্নান্দো ফোরেরো মসকেরা নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) বিবিসির খবরে বলা হয়, মধ্য কলম্বিয়ায় পরিচালিত এই অভিযান নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা অ্যাসপ্রিয়েলার নির্দেশে অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে শুরু
১২ ঘণ্টা আগে
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকারেরা সামরিক, কূটনীতি ও শিক্ষাক্ষেত্রের লক্ষ্যবস্তুতে সাইবার হামলা জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে। দক্ষিণ কোরিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জেনিয়ানসের (Genians) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
১২ ঘণ্টা আগে