বিশ্বজুড়ে রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বুধবার সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বিশেষ প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বপালন করছেন ৯১ বছর বয়সী কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে।
নতুন পোপ নির্বাচনের জন্য ইতোমধ্যেই ভ্যাটিকানে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৩০ জনেরও বেশি কার্ডিনাল। ভ্যাটিকান সময় অনুযায়ী আজ বিকেলে তারা যাবেন ঐতিহাসিক সিস্টিন চ্যাপেলে, যেখানে বিখ্যাত রেনেসাঁ ফ্রেস্কোর নিচে অনুষ্ঠিত হবে গোপন ভোট। এই প্রক্রিয়ার নাম ‘কনক্লেভ’।
রোমান ক্যাথলিক সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ, নতুন নির্বাচিত পোপই প্রায় দেড় বিলিয়ন ক্যাথলিকের আধ্যাত্মিক ও নৈতিক নেতৃত্ব দেবেন বিশ্বজুড়ে।
দিনটি স্মরণীয় করে রাখতে সকালে হালকা বৃষ্টির মধ্যেও অনেক সাধারণ মানুষ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় উপস্থিত হয়ে অংশ নেন বিশেষ প্রার্থনায়।
এবারের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ১৩৩ জন কার্ডিনাল, যাঁদের বয়স ৮০ বছরের কম। যদিও বিশ্বের মোট ২৫২ জন ক্যাথলিক কার্ডিনাল রয়েছেন, বয়সের সীমার কারণে সবাই ভোট দিতে পারছেন না।
স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে কার্ডিনালরা যখন সিস্টিন চ্যাপেলে প্রবেশ করবেন, তখন থেকেই তাদের উপর আরোপিত হবে সম্পূর্ণ নির্জনতা। পোপ নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা বাইরের দুনিয়ার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে পারবেন না।
এই নির্বাচন আয়োজনের পেছনে রয়েছে একটি শূন্যতা—৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর, ২১ এপ্রিল থেকে পবিত্র আসনটি খালি রয়েছে। নতুন পোপ নির্বাচনের এই গোপনীয় এবং রীতিনীতিতে ভরপুর প্রক্রিয়াই এখন ভ্যাটিকানের কেন্দ্রবিন্দু।
এই নির্বাচন কত সময় লাগবে, তা নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ের কনক্লেভগুলো কয়েক দিনের মধ্যেই শেষ হলেও ইতিহাসে এমন নজির রয়েছে, যখন মাসের পর মাস ধরে পোপ নির্বাচন আটকে থেকেছে মতভেদ ও বিতর্কের কারণে।
নতুন ধর্মগুরু কে হবেন, সেই প্রশ্নের উত্তর জানতে এখন বিশ্বজুড়ে কোটি কোটি চোখ নিবদ্ধ ভ্যাটিকানের দিকে।

দক্ষিণ এশিয়ার চার দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ নিজেদের প্রতিবেশী দেশগুলোকে কীভাবে মূল্যায়ন করে, তা নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
৬ ঘণ্টা আগে
সৌদি আরবের নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশ যোগদান করেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে জোটটির প্রাতিষ্ঠানিক ও কার্যক্রমগত আনুষ্ঠানিক সূচনা হলো...
৭ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে সীমান্তসংক্রান্ত বিরোধের আইনি ভিত্তি হিসেবে বিবেচিত ১৮১৬ সালের ঐতিহাসিক ‘সুগৌলি চুক্তি’র মূল দলিল নেপালের কাছে আছে কি না, তা নিশ্চিত করতে পারছে না দেশটির সরকার। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় বক্তব্য...
৮ ঘণ্টা আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল আটকে দিয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ আদালত। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির সাংবিধানিক পরিষদ জানিয়েছে, প্রস্তাবিত আইনটি মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের ওপর অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ করতে পারে।
৮ ঘণ্টা আগে