আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ার কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে পোল্যান্ড। আজ বুধবার, এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে অপারেশনাল কমান্ড অব দ্য পোলিশ আর্মড ফোর্সেস। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, একাধিকবার পোলিশ আকাশ সীমায় প্রবেশ করছিল রাশিয়ার ড্রোন।
বিবৃতিতে বলা হয়, ‘মঙ্গলবার রাতে রাশিয়া ইউক্রেনে হামলার চালানোর সময় তাদের ড্রোন বারবার আমাদের আকাশসীমায় ঢুকে পড়ছিল। পরে, অপারেশনাল কমান্ডারের নির্দেশে অস্ত্র ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে ড্রোনগুলোকে। ভূপাতিত ড্রোনগুলোর অবস্থান শনাক্তে অভিযান চলছে।’
পোলিশ সেনাবাহিনী আরও জানায়, আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে পোল্যান্ড ও ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার নজরদারি সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এ প্রসঙ্গে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও নিশ্চিত করেছেন যে, একাধিকবার আকাশসীমা লঙ্ঘনের কারণে বর্তমানে সামরিক অভিযান চলছে।
এদিকে সামরিক কার্যক্রমের কারণে বুধবার ভোর থেকে পোল্যান্ডের চারটি বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়। এগুলোর মধ্যে রয়েছে রাজধানী ওয়ারশর প্রধান শোপেন বিমানবন্দর, রেজজোভ-জাসিওঙ্কা, ওয়ারশ মডলিন ও লুবলিন বিমানবন্দর। যদিও পোলিশ সেনারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
অন্যদিকে, রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া ‘জাপাদ-২০২৫’ (পশ্চিম-২০২৫)-কে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগে আগামীকাল বৃহস্পতিবার (স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১২টা থেকে) বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে পোল্যান্ড। আগামী শুক্রবার মহড়াটি শুরু হওয়ার কথা রয়েছে।
পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারসিন কিয়েরভিনস্কি বলেন, সীমান্ত তখনই খোলা হবে যখন নিশ্চিত হওয়া যাবে যে, পোলিশ নাগরিকদের জন্য আর কোনো হুমকি নেই।
এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে বেলারুশ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সীমান্ত বন্ধ রাখার কারণে ‘গুরুতর অসুবিধা’ তৈরি হয়েছে। বেলারুশ ও রাশিয়ার মহড়ার কারণে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছে লিথুনিয়াও।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১৩ ঘণ্টা আগে