ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদের জন্য ইউক্রেন ইইউয়ের দেওয়া একটি প্রশ্নপত্র পূরণ করে পাঠিয়েছে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের সদস্যপদের জন্য তাদের কার্যক্রমের সূচনা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান ইহর ঝভকভা ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপকে সদস্যপদ লাভের ‘প্রাথমিক ধাপ’ বলে অভিহিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ এপ্রিল কিয়েভে পরিদর্শনে যান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। ওই সময় তিনি এই প্রশ্নপত্র ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেন। সে সময় তিনি ইউক্রেনকে দ্রুত ইইউয়ের সদস্য করার অঙ্গীকার করেন।
ইহর ঝভকভা ইউক্রেনের সম্প্রচারমাধ্যম সানডে ইভেনিংকে বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য ইউক্রেনের দিক দিয়ে আমরা সব কাগজপত্র সম্পন্ন করে পাঠিয়েছি। ইউরোপীয় কমিশনকে ইউক্রেনের প্রয়োজনীয় সদস্যপদ মানদণ্ড মেনে চলার বিষয়ে একটি সুপারিশ জারি করতে হবে।’
ইহর ঝভকভা আরও বলেন, ‘আশা করি, এই সুপারিশগুলো ইতিবাচক হবে। এরপর সদস্যপদের ব্যাপারে ইইউয়ের সদস্য দেশগুলো সিদ্ধান্ত নেবে। তবে ইউক্রেন আগামী জুনে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের একটি নির্ধারিত বৈঠকে ইইউতে যোগদানের জন্য একটি প্রার্থী দেশের মর্যাদা অর্জনের আশা করছে। এরপর আমাদের ইইউতে যোগদানের ব্যাপারে আলোচনা শুরু করতে হবে।’
উল্লেখ্য, ইউরোপীয় কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, আগামী ২৩-২৪ জুন কাউন্সিলের বৈঠক রয়েছে।

অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইহুদি বসতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইসরায়েলি দুই ভাই এলিয়াভ ও হারেল ‘কোকো’ লিবি। তাঁদের মালিকানাধীন লিবি কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠান পশ্চিমতীরের অবৈধ ইহুদি বসতিগুলোর জন্য দ্রুত স্থাপনযোগ্য ভবন তৈরি করছে।
২৫ মিনিট আগে
যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও ইসরায়েলবিরোধী বিভিন্ন পদক্ষেপের জেরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চারটি ‘পাল্টা পদক্ষেপ’ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর জানিয়েছেন, জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে।
১ ঘণ্টা আগে
পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের ‘জাতিগত নিধন’ চলছে এবং এতে ইসরায়েল সরকারের নীরব সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। একই সঙ্গে পশ্চিমতীরের ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে গোপনে নির্মাণ করা একটি পারমাণবিক চুল্লি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। চুল্লিটি চালু হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহারের উপযোগী বিভাজ্য পদার্থ উৎপাদন করা সম্ভব হতো বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।
৩ ঘণ্টা আগে