
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা দেবে ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধ পেলে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ জারি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যে ইরানি নকশার ‘শাহেদ’ ড্রোনের বিরুদ্ধে সুরক্ষা জোরদার করতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে সুনির্দিষ্ট সহায়তা চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক বিমান হামলা শুরু করার পর তেহরান প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে শত শত ড্রোন নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এসব হামলায় মূলত ইরানি নকশার শাহেদ কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া এই ধরনের ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করেছে। চার বছর ধরে চলা সেই যুদ্ধে ইউক্রেন শাহেদ ড্রোন ভূপাতিত করার কার্যকর পদ্ধতি তৈরি করেছে। ফলে ওই অভিজ্ঞতাই এখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কাজে লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থানরত মার্কিন ঘাঁটি ও সেনাদের সুরক্ষায় সহায়তা চেয়ে ইউক্রেনের কাছে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। জেলেনস্কি ইতিমধ্যে তাঁর সামরিক বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। সূত্রটির মতে, আগামী কয়েক দিনের মধ্যেই ইউক্রেনীয় বিশেষজ্ঞরা কাজ শুরু করতে পারেন।
এদিকে এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি ড্রোন মোকাবিলায় যেকোনো দেশের সহায়তা গ্রহণে যুক্তরাষ্ট্র প্রস্তুত।
তবে একই সঙ্গে জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করেছেন, ইরানকে ঘিরে যুদ্ধ দীর্ঘ ও তীব্র হলে পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ কমে যেতে পারে। বিশেষ করে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেত্রে সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে তৈরি ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’-এর ঘাটতির মুখে পড়েছে ইউক্রেন। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে বর্তমানে এই ব্যবস্থাটিই তাদের সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা।
এর আগে গত মঙ্গলবার জেলেনস্কি বলেছিলেন, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইউক্রেন তাদের তৈরি ইন্টারসেপ্টর ড্রোন সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
২৪ মিনিট আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
৩৩ মিনিট আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
৪৩ মিনিট আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহ্যাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
১ ঘণ্টা আগে