Ajker Patrika

চুরি করা ইউক্রেনের শস্য ইসরায়েলের কেনা অবৈধ: জেলেনস্কি

আজকের পত্রিকা ডেস্ক­
চুরি করা ইউক্রেনের শস্য ইসরায়েলের কেনা অবৈধ: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত শস্য কেনাকে ইসরায়েলের ‘বৈধ ব্যবসা’ হিসেবে মানা যায় না—এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন—এই ধরনের শস্য আমদানি আন্তর্জাতিক আইন ও নৈতিকতার পরিপন্থী এবং এর সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিয়েভ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।

জেলেনস্কি জানান, সম্প্রতি এমন একটি জাহাজ ইসরায়েলের একটি বন্দরে পৌঁছেছে, যা রুশ অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত শস্য বহন করছে এবং সেটি খালাসের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘এটি কোনোভাবেই বৈধ ব্যবসা নয় এবং হতে পারে না। ইসরায়েলি কর্তৃপক্ষ কোন জাহাজ তাদের বন্দরে আসছে এবং কী পণ্য বহন করছে—তা না জানার কোনো কারণ নেই।’

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা অভিযোগ করেছেন, ইসরায়েল এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি। তিনি জানান, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নও বিষয়টি নজরে নিয়েছে। সংস্থাটির মুখপাত্র আনাওয়ার এল আনওনি বলেছেন, রাশিয়ার গুপ্ত জাহাজ বহরের একটি জাহাজ হাইফা বন্দরে এই শস্য খালাস করেছে বলে যে প্রতিবেদন এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করে এমন যে কোনো কর্মকাণ্ডের নিন্দা জানায় ইইউ এবং প্রয়োজনে তৃতীয় দেশের ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডেন সার পাল্টা দাবি করে বলেছেন—এই শস্য যে চুরি করা হয়েছে—ইউক্রেন এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

এই বিরোধ এমন এক সময়ে সামনে এল, যখন সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা চলছিল। চলতি মাসের শুরুতে জেলেনস্কি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রযুক্তি ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা বিনিময় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর থেকে দখলকৃত চারটি অঞ্চল এবং ২০১৪ সালে সংযুক্ত ক্রিমিয়া থেকে উৎপাদিত সব শস্যকেই ইউক্রেন ‘চুরি করা শস্য’ হিসেবে বিবেচনা করে। বর্তমানে রাশিয়া এসব অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করলেও আন্তর্জাতিকভাবে সেগুলো এখনো ইউক্রেনের ভূখণ্ড হিসেবেই স্বীকৃত। জেলেনস্কি বলেন, রাশিয়া পরিকল্পিতভাবে দখলকৃত অঞ্চল থেকে শস্য নিয়ে তা রপ্তানি করছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ইসরায়েলের নিজস্ব আইনকেও প্রশ্নবিদ্ধ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভরপেট বিরিয়ানির পর তরমুজ, একে একে প্রাণ হারাল একই পরিবারের ৪ সদস্য

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন

ইউনূস ভিভিআইপি এক বছরই, মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভিভিআইপি ৬ মাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত