ইউক্রেনের মারিউপোল শহরকে সফলভাবে মুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ায় রুশ সেনাদের প্রশংসা করেছেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মারিউপোল ইউক্রেনের দনবাস অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর সঙ্গে রাশিয়ার অধিগ্রহণ করা ক্রিমিয়াকে সংযোগকারী একটি শহর। তাই রাশিয়ার কাছে কৌশলগতভাবে শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মারিউপোল শহর মুক্ত করার খবর পুতিনকে জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এর পরই রুশ সেনার প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বন্দরনগরীর একটি ইস্পাত কারখানায় ২ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য আটকে পড়ায় সেখানে অভিযানের পরিবর্তে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।
পুতিন বলেন, এই শিল্প এলাকা বন্ধ করে দিন, যাতে একটি মাছিও পালাতে না পারে।
মারিউপোল শহরটিতে হাজার হাজার বেসামরিক লোক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ান সৈন্যরা এক মাসেরও বেশি সময় ধরে এই শহরকে অবরুদ্ধ করে রেখেছিল।
মারিউপোল সম্পর্কিত পড়ুন:

দুবাই থেকে ইসরায়েলে যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের একটি বিমান। মাঝআকাশে ককপিটে এক পাইলটকে ছুরিকাঘাত করে আরেক পাইলট। তবে ছুরিকাহত হয়েও ১৭০ জনের বেশি যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মছার। গুরুতর আহত হওয়া সত্ত্বেও তাঁর সাহসিকতা, পেশাদারি ও উপস্থিত বুদ্ধির কারণে আকাশে এক ভয়াবহ...
২৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী ক্রিস্টা পাইক। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, ইনজেকশন দেওয়ার পর তিনি অচেতন হয়ে পড়লেও তাঁর হৃদস্পন্দন চলছিল এবং তিনি শ্বাস নিচ্ছিলেন।
৩২ মিনিট আগে
যুক্তরাজ্যের বিরুদ্ধে চীনের গোয়েন্দা তৎপরতায় সহায়তা করেছেন ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি শিক্ষাবিদ। এমন দাবি করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ। এ দিকে লন্ডনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই অভিযোগকে ‘কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট’ বলে অভিহিত করেছেন।
৩ ঘণ্টা আগে
মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ২০২৮ সালের আগে তাইওয়ানে চীনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা ক্রমেই কমছে। যদিও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দেশটির সামরিক বাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ানকে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দখল করার মতো প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বলে দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল।
৩ ঘণ্টা আগে