
ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়েছে। গতকাল শনিবার ভ্যাটিকানের সীমানার বাইরে রোমের সান্তা মারিয়া ম্যাগিওরে ব্যাসিলিকায় তাঁকে সমাহিত করা হয়। বিবিসি জানিয়েছে, গত ১০০ বছরের মধ্যে এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে ৪ লাখের বেশি মানুষ অংশ নেয় বলে জানিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। শেষকৃত্যানুষ্ঠানের প্রার্থনা মিছিল শেষে ধীরগতির শোভাযাত্রার মাধ্যমে পোপের কফিন রোমের সান্তা মারিয়া ম্যাগিওরে গির্জায় নিয়ে যাওয়া হয়। শোভাযাত্রাটি ভ্যাটিকান সিটি থেকে বেরিয়ে ছয় কিলোমিটার পথ পাড়ি দেয়।
এর আগে গতকাল সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ও রাজপরিবারের সদস্যরা এতে অংশ নেন। প্রয়াত পোপ ফ্রান্সিস ড. ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ এবং তাঁর ‘তিন শূন্য’ তত্ত্ব; যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য ও কার্বন নিঃসরণ থাকবে না, এর প্রশংসা করতেন। ভ্যাটিকানে তিনি ২০০৬ সালের শান্তিতে নোবেল বিজয়ীর সঙ্গে যৌথভাবে ‘তিন শূন্য উদ্যোগ’ চালু করেন।
উল্লেখযোগ্য অন্য বিদেশি নেতাদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানি লেতিজিয়া, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রমুখ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ট্রাম্পের আরোপিত শুল্কের ফলে বাণিজ্যযুদ্ধ, ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন—সবকিছু দূরে সরিয়ে রেখে এক ছাদের নিচে জড়ো হন বিশ্বনেতারা। কফিনের কাছে সামনের সারির একটি আসনে বসেন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাঁদের ঠিক পাশের সারিতে বসেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিট মাখোঁ।
উল্লেখ্য, প্রায় ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার প্রধানের দায়িত্ব পালনের পর গত ২১ এপ্রিল মারা যান পোপ ফ্রান্সিস। দায়িত্ব পালনকালে বিশ্বজুড়ে সহনশীলতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৫ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে এখন উত্তর কোরিয়ার ৮ হাজারের বেশি সেনা রয়েছে। আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়ে ‘নতুন তথ্যের’ বরাত দিয়ে জেলেনস্কি...
৮ ঘণ্টা আগে