যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে প্রায় ১৫০ কোটি ডলার সহায়তা প্যাকেজ প্রদানের ঘোষণা দিয়েছে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে ক্রমবর্ধমান খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির কমিয়ে আনার পরিকল্পনাও করেছে। মঙ্গলবার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এই ঘোষণা দেন।
বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) মিলে এই সহায়তা প্যাকেজ প্রদান করা হচ্ছে। সোমবার ইউক্রেনকে দেওয়ার জন্য ১০০ কোটি ডলার ছাড়ের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস ওয়ারশ স্কুল অব ইকোনমিকসে এক অনুষ্ঠানে বলেছেন, সংস্থাটি ইউক্রেনের স্বাস্থ্যকর্মীদের মজুরি, পেনশন এবং সামাজিক কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদানে সহায়তা করছে।
বিশ্বব্যাংকের একজন মুখপাত্র জানিয়েছেন, এই দেড় শ কোটি ডলারের মধ্যে আইডিএ দেবে ১০০ কোটি ডলার এবং বিশ্ব ব্যাংকের অন্যতম প্রধান ঋণদানকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইবিআরডি) দেবে বাকি ৪৭ দশমিক ২ কোটি ডলার।
ওই মুখপাত্র আরও জানিয়েছেন, পরিকল্পনাটি এখনো আগামী বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পূর্ণ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এদিকে, গত রোববার বিশ্বব্যাংক এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছর যুদ্ধের কারণে দেশটির অর্থনৈতিক উৎপাদন প্রায় ৪৫ শতাংশ কমে যাবে। কারণ, দেশটির ব্যবসা-বাণিজ্যের প্রায় অর্ধেকই বন্ধ রয়েছে, রপ্তানি বন্ধ হয়ে গেছে এবং অনেক উৎপাদনশীল খাতের উৎপাদন সক্ষমতা নষ্ট হয়ে গেছে।

ইরান যুদ্ধ গুরুত্বপূর্ণ এক পর্যায়ে এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ করতে ফের বড় ধরনের হামলা শুরু করবেন কি না, সে বিষয়ে তাঁকে শিগগিরই বড় সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে...
২ মিনিট আগে
সৌদি আরবের কাছে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে সৌদি আরব আরও গভীরভাবে যুদ্ধে জড়িয়ে পড়ার সময় এই অনুমোদনের খবর এল।
২৭ মিনিট আগে
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত মোট অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। এদিকে, সৌদি আরবের দাবি করা মক্কায় হামলার বিষয়টি অস্বীকার করেছে হুতিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩২ মিনিট আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া শুভেচ্ছাবার্তার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
৮ ঘণ্টা আগে