ইউক্রেন-বিরোধী এক সামরিক ব্লগারকে বিস্ফোরণে ঘটিয়ে উড়িয়ে দেওয়ার জন্য ডরিয়া ত্রেপোভা নামে এক নারীকে ২৭ বছর কারাদণ্ড দিয়েছে রুশ আদালত। রাশিয়ায় এটিই কোনো নারীকে দেওয়া সবচেয়ে বেশি বছরের কারাদণ্ড। আজ বৃহস্পতিবার রায়টি ঘোষণার সময় বিচারকেরা বলেন, কিয়েভের নির্দেশেই হয়েছে নির্লজ্জ এই হত্যাকাণ্ড।
এ বিষয়ে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিলে সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বক্তব্য দেওয়ার সময় সঙ্গে থাকা ছোট্ট একটি পুতুল বিস্ফোরিত হয়েছে নিহত হন কট্টর সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি। ঘটনার আগ মুহূর্তে ওই পুতুলটি তাঁকে ত্রেপোভা উপহার হিসেবে দিয়েছিলেন।
এ ঘটনায় সেন্ট পিটার্সবার্গের একটি আদালত ত্রেপোভাকে সন্ত্রাসবাদ সহ অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত করেছে এবং নজিরবিহীন ২৭ বছরের জেল দিয়েছে। নজিরবিহীন এ জন্যই যে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে এটিই দেশটির কোনো নারীকে দেওয়া সবচেয়ে দীর্ঘতম কারাদণ্ড।
এদিকে তাতারস্কিকে উদ্দেশ্যমূলকভাবে হত্যার কথা অস্বীকার করেছেন ২৬ বছর বয়সী ত্রেপোভা। দাবি করেছেন, ইউক্রেনের পরিচিতিদের মাধ্যমে ওই পুতুলটি তাতারস্কিকে দিয়েছিলেন তিনি এবং ভেবেছিলেন, এটি একটি গোপন আড়িপাতার যন্ত্র, বোমা নয়।
বিস্ফোরণের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ত্রেপোভাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালত কক্ষে কাচ দিয়ে ঘেরা একটি স্থানে বসানো হয়েছিল তাঁকে।
তাতারস্কি ছিলেন একজন প্রভাবশালী সামরিক ব্লগার। তাঁর জন্ম হয়েছিল পূর্ব ইউক্রেনে। নিজ দেশে ব্যাংক ডাকাতির অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। পরে ২০১৪ সালে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের লড়াই চলাকালীন তিনি কারাগার থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছিলেন। রাশিয়ায় অবস্থানের সময় তিনি ইউক্রেনের বিরুদ্ধে আরও বেশি আক্রমণাত্মক সামরিক অভিযানের পক্ষে ছিলেন।
এদিকে ডরিয়া ত্রেপোভা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের বিরোধিতা করেছিলেন। তাঁর দেওয়া পুতুল বিস্ফোরিত হয়ে সেন্ট পিটার্সবার্গের সেই ক্যাফেতে তাতারস্কির মৃত্যু ছাড়াও আরও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। আদালতে ত্রেপোভা বলেছেন—তিনি কখনো কাউকে আঘাত করতে চাননি। ওই ঘটনায় আহত এবং তাদের আত্মীয়দের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
রাশিয়ার ভেতরে বেশ কয়েকটি হামলা ও হত্যাকাণ্ডের জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে মস্কো। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো—২০২২ সালে মস্কোর বাইরে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে রুশ জাতীয়তাবাদী দারিয়া দুগিনাকে হত্যা।

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত স্বীকার করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে জিম্মি থাকা ইসরায়েলি বন্দীদের নিহত হওয়ার আশঙ্কা সম্পর্কে সতর্কবার্তা পাওয়ার পরও তিনি গাজা উপত্যকায় হামলার নির্দেশ দিয়েছিলেন। ইসরায়েলি আক্রমণে হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর কাছে থাকা জিম্মিরা
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শিক্ষা ও গবেষণার জন্য দান করা মৃতদেহ ইসরায়েলি সামরিক চিকিৎসকদের প্রশিক্ষণে ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে দাতাদের স্বজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, মৃতদেহগুলো কী কাজে ব্যবহার করা হতে পারে, সে বিষয়ে দাতা ও তাঁদের পরিবারকে যথেষ্ট তথ্য
২ ঘণ্টা আগে
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে স্থানীয় সময় আজ সকালের দিকে তথাকথিত ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে। এর আগে ইরান বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ে এবং কুয়েতে হামলা চালিয়েছে বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র।
২ ঘণ্টা আগে
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশ থেকে এক বড় খুনিকে এসটিএফ গ্রেপ্তার করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক “রেভল্যুশন” হয়েছিল।...মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে।...আমাদের এসটিএফ তাকে ধরে।...তারপর হোম মিনিস্টার (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজে আমাকে ফোন করে বলেছেন...
৩ ঘণ্টা আগে