নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত সাতজন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত ঠান্ডায় জমে গিয়ে মারা যান তাঁরা। লিবিয়া থেকে ইতালির লাম্পেদুসার দ্বীপ অভিমুখী নৌকাটিতে অধিকাংশ যাত্রীই ছিলেন বাংলাদেশি ও মিসরীয়।
ইতালির সংবাদ সংস্থা এএনএসএর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
আজ মঙ্গলবার সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়, ইতালির কোস্টগার্ড লাম্পেদুসা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে সাগরে নৌকাটি ভাসতে দেখতে পায়। পরে সেখানে গিয়ে নৌকাটিতে তিনজনকে মৃত অবস্থায় পায় এবং বাকি চারজন নৌকাটি কূলে ভেড়ানোর অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যান।
লাম্পেদুসার মেয়র সালভাতোরে মারতেল্লো জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। নৌকাটিতে ২৮০ জন আরোহীর অধিকাংশই বাংলাদেশ ও মিসরের নাগরিক।
ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের প্রধান গন্তব্য ইতালি। চলতি বছরের প্রথম ২৪ দিনেই ১ হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী ইতালির বিভিন্ন বন্দরে নেমেছেন বলে ইতালি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রেকর্ড ২৮৬ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের পাতায়া বন্দরে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই মদ্যপ অবস্থায় মারামারিতে জড়িয়ে পড়েন মার্কিন নৌবাহিনীর দুই নাবিক। পরে তাঁদের জাহাজে ফিরিয়ে নেওয়া হয়। তবে থাই পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা কোনো থাই আইন ভঙ্গ করেননি।
৩৯ মিনিট আগে
সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের বন্দরনগরী বসাসোতে নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, এই ঘাঁটি থেকে আইএসের বিরুদ্ধে সরাসরি বিমান হামলা, নজরদারি অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালিত হবে...
১ ঘণ্টা আগে
নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কিংবদন্তি বন্য প্রাণী সংরক্ষণকর্মী ও টেলিভিশন ব্যক্তিত্ব স্টিভ আরউইনের ২০তম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন তাঁর মেয়ে বিন্দি আরউইন ও ছেলে রবার্ট আরউইন। ‘ক্রোকোডাইল হান্টার’ নামে বিশ্বজুড়ে পরিচিত স্টিভ ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর ৪৪ বছর বয়সে মারা যান।
২ ঘণ্টা আগে