ঢাকা : অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টাকালে ১৬৪ বাংলাদেশিসহ অন্তত ৪৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার ভূমধ্যসাগরে বেশ কয়েকটি নৌকায় ভাসতে থাকা এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে লিবিয়ার উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজ।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ মিশনের পক্ষ থেকে ১৬৪ বাংলাদেশি উদ্ধার হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। লিবিয়ার উপকূলরক্ষী বাহিনী ভূমধ্যসাগর থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের পর আটক করা হয়েছে বলে জানিয়েছে।
উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের সবাই আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। লিবিয়ার নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, উদ্ধারের পর ওই অভিবাসনপ্রত্যাশীদের ত্রিপোলিতে নৌবাহিনীর একটি ঘাঁটিতে নেওয়া হয়।
চলতি বছরের মে মাস পর্যন্ত লিবিয়ার উপকূলরক্ষী বাহিনী ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টাকারী অন্তত ৯ হাজার ২১৬ জনকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে। যদিও গত বছরের একই সময়ে ভূমধ্যসাগর থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের এই সংখ্যা ছিল ৭ হাজারের কিছু বেশি। লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খালেদ তিজানি মাজেন ইউরোপীয় কমিশনার ফর হোম অ্যাফেয়ার্স ইলভা জোহানসনের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন।
গত ১৮ মে ভূমধ্যসাগরে ডুবতে থাকা একটি নৌকা থেকে ৬৮ বাংলাদেশিকে উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী। ওই ঘটনায় ১৩ বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টার সময় সাগরে ডুবে যায় এই নৌকা।

রেকর্ড ২৮৬ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের পাতায়া বন্দরে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই মদ্যপ অবস্থায় মারামারিতে জড়িয়ে পড়েন মার্কিন নৌবাহিনীর দুই নাবিক। পরে তাঁদের জাহাজে ফিরিয়ে নেওয়া হয়। তবে থাই পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা কোনো থাই আইন ভঙ্গ করেননি।
৩৮ মিনিট আগে
সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের বন্দরনগরী বসাসোতে নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, এই ঘাঁটি থেকে আইএসের বিরুদ্ধে সরাসরি বিমান হামলা, নজরদারি অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালিত হবে...
১ ঘণ্টা আগে
নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কিংবদন্তি বন্য প্রাণী সংরক্ষণকর্মী ও টেলিভিশন ব্যক্তিত্ব স্টিভ আরউইনের ২০তম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন তাঁর মেয়ে বিন্দি আরউইন ও ছেলে রবার্ট আরউইন। ‘ক্রোকোডাইল হান্টার’ নামে বিশ্বজুড়ে পরিচিত স্টিভ ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর ৪৪ বছর বয়সে মারা যান।
২ ঘণ্টা আগে