ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপের কোনো দেশে বড় হামলা। রাশিয়াকে এই যুদ্ধে হারাতে হ্যাকারদের স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউক্রেন সরকার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে সাইবার গুপ্তচরবৃত্তি মিশন পরিচালনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে সাহায্য করতে হ্যাকারদেরদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউক্রেন।
বৃহস্পতিবার সকাল থেকেই ইউক্রেনের বিভিন্ন হ্যাকার ফোরামে সরকারের পক্ষ থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, ইউক্রেনীয় সাইবার কমিউনিটি আমাদের দেশের প্রতিরক্ষায় অবদান রাখার সময় এসেছে। ওই পোস্টে হ্যাকারদের গুগল ডক্সের মাধ্যমে একটি আবেদন করতে বলা হয়। সেখানে হ্যাকারদের বিশেষত্ব উল্লেখ করতে বলা হয়।
কিয়েভের একটি সাইবার সিকিউরিটি কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ইয়েগর আউশেভ রয়টার্সকে জানান, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার অনুরোধে পোস্টটি লেখেন।
ইউক্রেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা দিয়ে থাকে ইয়েগর আউশেভের কোম্পানি।
এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আরেকজন জানান, বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই অনুরোধ আসে।
এ নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
ওয়াশিংটনে ইউক্রেনের দূতাবাসের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন যে তিনি মোবাইল মেসেজিং প্ল্যাটফর্মের টেলিগ্রামে পাঠানো পোস্টগুলো নিয়ে তথ্য নিশ্চিত বা অস্বীকার করতে পারবেন না।
আউশেভ জানান, স্বেচ্ছাসেবকদের প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক সাইবার ইউনিটে বিভক্ত করা হবে। প্রতিরক্ষামূলক ইউনিটটি বিদ্যুৎকেন্দ্র ও পানি ব্যবস্থাপনার মতো অবকাঠামো রক্ষার জন্য নিযুক্ত করা হবে। ২০১৫ সালে রাশিয়ার সাইবার আক্রমণে ২ লাখ ২৫ হাজার ইউক্রেনীয় বিদ্যুৎ হারিয়েছিল।
আউশেভ বলেছেন, আক্রমণাত্মক স্বেচ্ছাসেবক ইউনিট ইউক্রেনের সামরিক বাহিনীকে আক্রমণকারী রাশিয়ান বাহিনীকে গুপ্তচরবৃত্তি অভিযান পরিচালনা করতে সহায়তা করবে।
গত বুধবার ইউক্রেনে ধ্বংসাত্মক সফটওয়্যার ছড়িয়ে পড়েছে। এমন তথ্য জানিয়েছেন সাইবার সিকিউরিটি ফার্ম ইএসইটির গবেষকেরা। আর এর জন্য সন্দেহ করা হচ্ছে রাশিয়াকে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের সামরিক বাহিনীর (পিপলস লিবারেশন আর্মির) অনুপ্রবেশের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বিজেপির জ্যেষ্ঠ সংসদ সদস্য তাপির গাও। তিনি জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) সংলগ্ন সীমানায় চীনা অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দেওয়া সতর্কবার্তাকে...
১২ মিনিট আগে
এক সময় হাজার ফুট উঁচুতে উড়োজাহাজে যাত্রীদের সেবা দিতেন এয়ার ইন্ডিয়ার সাবেক এয়ার হোস্টেস নেহা পচিশিয়া। সেখান থেকে তাঁর পুলিশ কর্মকর্তা হয়ে ওঠার গল্পটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখা হতো। তবে সাফল্যের এক দশক পর সেই পরিচিতি ঢেকে গেছে গুরুতর এক অপরাধের অভিযোগে...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনা বা পুরোনো হওয়ার কারণে ‘স্ক্র্যাপ’ বা বাতিল ঘোষণা করা গাড়িগুলো সাধারণত আমেরিকানদের কাছে কেবলই ভাঙারি লোহা-লক্কড়। তবে মধ্য আমেরিকার একদল উদ্যমী মানুষের কাছে এগুলোই জীবিকা ও কর্মসংস্থানের মূল ভিত্তি।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের একটি শপিং সেন্টারে ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের ব্যস্ত ওই শপিং সেন্টারে স্থানীয় সময় শুক্রবারে চালানো এ হামলায় ১৬ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। এখনো নয়জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে