অ্যাডলফ হিটলারের শরীরে ‘ইহুদি রক্ত’ ছিল এবং ‘ইহুদিরাই ইহুদিদের সবচেয়ে বড় শত্রু’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। লাভরভের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এবং যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইতালির একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় লাভরভকে জিজ্ঞেস করা হয়—রাশিয়া কীভাবে বলতে পারে যে ইউক্রেনকে ‘নাৎসিমুক্ত’ করতে হবে, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই ইহুদি বংশোদ্ভূত।
জবাবে লাভরভ বলেন, ‘তিনি (জেলেনস্কি) একটি যুক্তি হাজির করেছেন যে—তাঁরা নিজেই যখন ইহুদি তাহলে এটা আবার কী ধরনের “নাৎসি মুক্তকরণ”। আমার ভুলও হতে পারে—তবে আমি মনে করি, হিটলারও তো ইহুদি বংশোদ্ভূত ছিলেন। তাই এর (জেলেনস্কির যুক্তির) কোনো মানেই হয় না।’ এ সময় লাভরভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ইহুদি হওয়ার বিষয়টি নিয়েও সন্দেহ পোষণ করেন।
লাভরভ আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই জ্ঞানী ইহুদিদের বলতে শুনে আসছি যে—ইহুদিরাই সবচেয়ে বড় ইহুদি-বিদ্বেষী।’
লাভরভের মন্তব্যের কড়া সমালোচনা করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী লাভরভের মন্তব্য আপত্তিকর এবং ক্ষমার অযোগ্য। পাশাপাশি এটি ভয়াবহ ঐতিহাসিক ভুল। কারণ, হলোকাস্টে ইহুদিরা নিজেদের হত্যা করেনি। ইহুদিদের বিরুদ্ধে জাতিবিদ্বেষের সর্বনিম্ন স্তর হলো ইহুদিদেরই ইহুদি-বিদ্বেষের জন্য অভিযুক্ত করা।’
এদিকে, লাভরভের মন্তব্যের জেরে সোমবার ইসরায়েলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাও রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জবাবে বলেছেন, তাঁর রুশ প্রতিপক্ষের মন্তব্য ‘জঘন্য’।
কুলেবা সোমবার তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী লাভরভ রাশিয়ার অভিজাত সমাজে যে গভীরভাবে ইহুদি বিদ্বেষ রয়েছে তা লুকিয়ে রাখতে পারেননি। তাঁর জঘন্য মন্তব্য প্রেসিডেন্ট (জেলেনস্কি), ইউক্রেন, ইসরায়েল এবং ইহুদি জনগণের জন্য আপত্তিকর। আরও বিশদভাবে বললে, তাঁর বক্তব্য প্রমাণ করে যে—আজকের রাশিয়া অন্যান্য জাতির প্রতি ঘৃণায় পরিপূর্ণ।’

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে