
ব্রিটিশ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের প্রতিবাদে লন্ডনে আয়োজিত ‘ট্রান্স-প্লাস প্রাইড’ মিছিলে ট্রান্স অধিকারকর্মীরা নিজেদের অস্ত্রসজ্জিত করার আহ্বান জানিয়েছেন। রায়টি জৈবিক লিঙ্গকে এমনভাবে সংজ্ঞায়িত করেছে, যা নারীর সংজ্ঞা থেকে ট্রান্স নারীদের বাদ দেওয়ার পথ তৈরি করে। রায়ে বলা হয়েছে, সমতা আইনে নারী তারাই, যাদের জৈবিক লিঙ্গ নারী, অর্থাৎ জন্মসূত্রে বা শারীরিকভাবে যারা নারী।
গতকাল শনিবার অনুষ্ঠিত ওই মিছিলে এক কর্মীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘নিজে করো, নয়তো মরো। ট্রান্সদের মুক্তি চাই। রংধনু পুঁজিবাদের ভণ্ডামি নয়। ট্রান্স মানুষকে অস্ত্র ধরতে দাও!’
আরেকটি প্ল্যাকার্ডে ছিল লেখক জে কে রাউলিং ও ‘ফর ওম্যান স্কটল্যান্ড’-এর নেতাদের ছবি। প্ল্যাকার্ডে তাঁদের ‘নরক থেকে আসা বিপজ্জনক নারী’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, এটি ছিল যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্স বিক্ষোভ। প্রায় ১ লাখ মানুষ এতে অংশ নেন। এই বছরের মূল বার্তা ছিল ‘অস্তিত্ব ও প্রতিরোধ’। বিক্ষোভে রূপান্তর থেরাপি নিষিদ্ধকরণ, ট্রান্স স্বাস্থ্যসেবার জন্য সম্পূর্ণ সরকারি অর্থায়ন ও নন-বাইনারি মানুষদের আইনি স্বীকৃতি দেওয়ার দাবি তোলা হয়েছে।
মানবাধিকার সংস্থা ‘সেক্স মেটারস’-এর অ্যাডভোকেসি পরিচালক হেলেন জয়েস বলেছেন, ট্রান্স আন্দোলনে নারীদের প্রতি বিদ্বেষ স্পষ্ট। জে কে রাউলিং বা ‘ফর ওম্যান স্কটল্যান্ড’-এর মতো নারীরা যখন নারীসীমা রক্ষা করতে চান, তখনই তাঁরা এই আন্দোলনের শত্রু হয়ে ওঠেন।
লন্ডন অ্যাসেম্বলির কনজারভেটিভ নেত্রী সুসান হল মন্তব্য করেন, ট্রান্স কর্মীরা যদি অস্ত্রধারণের দাবি করেন এবং জন সম্মানীয় নারীদের নরকের দানব বলেন, তাহলে স্বাভাবিকভাবে তাঁরা জনমনে সমর্থন হারাবেন।
এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। তবে প্রধানমন্ত্রী ও লেবার নেতা স্যার কিয়ার স্টারমার সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে বলেন, আইনের দৃষ্টিতে একজন নারী মানে জৈবিক নারী।
সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে অনেক ট্রান্স ব্যক্তি মনে করছেন তাঁদের অধিকার কমেছে। ‘ওয়ে আউট ক্লাব’-এর পরিচালক ভিকি লি বলেন, ‘ট্রান্স কমিউনিটি এখন ভীত, বিভ্রান্ত ও ক্ষুব্ধ। আমরা আর হার মানব না।’
লন্ডনে ‘ট্রান্স-প্লাস প্রাইড’ বিক্ষোভের অন্যতম প্রতিষ্ঠাতা লুইস জি বার্টন বলেছেন, ‘এই বছর আমরা ১ লাখেরও বেশি মানুষের অংশগ্রহণে ইতিহাস গড়েছি। ট্রান্স অধিকার খর্ব করার চেষ্টার মধ্যেও আমরা বলেছি—আমরা বিলুপ্ত হব না। আমরা মানবতার অংশ, আমাদের সমাজ থেকে মুছে ফেলা যাবে না।’

গত বছর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার প্রথম দিনই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আজ মঙ্গলবার মার্কিন সুপ্রিম কোর্ট তাঁর জারি করা সেই নির্বাহী আদেশ অবৈধ বলে ঘোষণা করেছেন। ৬-৩ ভোটের এই রায়ে সুপ্রিম কোর্টের...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যেকোনো শিশুর জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইনি ও সাংবিধানিক ইতিহাস অত্যন্ত দীর্ঘ। এটি যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের ইতিহাসের সঙ্গেও জড়িত। ল্যাটিন শব্দ ‘জাস সোলি’ বা মাটির অধিকারের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই ধারণাটি...
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে এক বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) জালিয়াতির অভিযোগে চীনের এক সময়ের শীর্ষ ধনী ও আবাসন ব্যবসায়ী গুও ওয়েনগুইকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। গতকাল সোমবার (২৯ জুন) নিউইয়র্কের একটি আদালত এই রায় ঘোষণা করেন...
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৩০ জুন) দেওয়া এক রায়ে আদালত ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের দীর্ঘদিনের সাংবিধানিক...
১০ ঘণ্টা আগে