রাশিয়ার দখলকৃত ইউক্রেনের মারিউপোল শহর নিয়ে কোনো শর্ত ছাড়াই মস্কোর সঙ্গে আলোচনা করতে চায় কিয়েভ। ইউক্রেনের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক টুইট বার্তায় বলেন, ‘হ্যাঁ, কোনো শর্ত ছাড়াই আমরা মারিউপোলে নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমাদের জনগণকে বাঁচাতে হবে। কারণ তারা আমাদের। তারা আমাদের হৃদয়ে থাকবে সব সময়ের জন্য।’
এদিকে গতকাল বুধবারও মারিউপোল থেকে বেসামরিক মানুষদের সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মারিউপোলের পরিস্থিতির অবনতি ঘটছে। সেখানে হাজার হাজার সৈন্য ও বেসামরিক লোক শহরে আটকে আছে।
মারিউপোল থেকে ইউক্রেনের একজন মেরিন কমান্ডার বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে সাহায্য চেয়ে একটি ভিডিও পাঠিয়েছিলেন। মেজর সের্হি ভোলিনা নামের ওই কমান্ডার জানান, তাঁর সৈন্যরা আত্মসমর্পণ করবে না। তিনি ৫০০ জন আহত সৈন্য এবং শত শত নারী ও শিশুর জন্য আন্তর্জাতিক সহায়তার অনুরোধ করেছেন। তাঁদের মারিউপোল শহরের একটি ইস্পাত কারখানায় লুকিয়ে রাখা হয়েছে বলে জানান সের্হি ভোলিনা।
ইউক্রেনের মারিউপোল শহর দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। সেখানকার ইউক্রেনীয় সেনাদের গতকাল বুধবারের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছিল রুশ বাহিনী।
ইউক্রেনের রুশবিরোধী জাতীয়তাবাদী আজভ রেজিমেন্টের কমান্ডার স্ব্যাটোস্লাভ পালামারও জানিয়েছেন, মারিউপোলে তার বাহিনী আত্মসমর্পণ করবে না।
মারিউপোল সম্পর্কিত পড়ুন:

দুবাই থেকে ইসরায়েলে যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের একটি বিমান। মাঝআকাশে ককপিটে এক পাইলটকে ছুরিকাঘাত করে আরেক পাইলট। তবে ছুরিকাহত হয়েও ১৭০ জনের বেশি যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মছার। গুরুতর আহত হওয়া সত্ত্বেও তাঁর সাহসিকতা, পেশাদারি ও উপস্থিত বুদ্ধির কারণে আকাশে এক ভয়াবহ...
২৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী ক্রিস্টা পাইক। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, ইনজেকশন দেওয়ার পর তিনি অচেতন হয়ে পড়লেও তাঁর হৃদস্পন্দন চলছিল এবং তিনি শ্বাস নিচ্ছিলেন।
৩২ মিনিট আগে
যুক্তরাজ্যের বিরুদ্ধে চীনের গোয়েন্দা তৎপরতায় সহায়তা করেছেন ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি শিক্ষাবিদ। এমন দাবি করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ। এ দিকে লন্ডনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই অভিযোগকে ‘কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট’ বলে অভিহিত করেছেন।
৩ ঘণ্টা আগে
মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ২০২৮ সালের আগে তাইওয়ানে চীনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা ক্রমেই কমছে। যদিও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দেশটির সামরিক বাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ানকে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দখল করার মতো প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বলে দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল।
৩ ঘণ্টা আগে