চীনে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। আজ মঙ্গলবার দেশটিতে নতুন করে ৫ হাজার ২৮০ জন চীনা নাগরিক কোভিডে সংক্রমিত হয়েছেন। সংখ্যাটি আগের দিনের চেয়ে দ্বিগুণ বলে জানিয়েছেন চীনা কর্মকর্তারা। আবারও সংক্রমণ বাড়ার কারণে দেশব্যাপী ১৩টি শহর সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি শহর আংশিক লকডাউন করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩ কোটি মানুষ ঘরবন্দী অবস্থায় রয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে সবচেয়ে বেশি সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, আজ সেখানে নতুন করে ৩ হাজার জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে।
এদিকে প্রাদেশিক শহর চাংচুনকে সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এই শহরে অন্তত ৯০ লাখ মানুষ বাস করে। সেনজেন শহরে বাস করে অন্তত ১ কোটি ৭০ লাখ। শহরটির কারখানা ও সুপারমার্কেট বন্ধ করে দিয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। বিধিনিষেধ জারি করা হয়েছে চীনের বৃহত্তম শহর সাংহাইয়েও।
চারপাশের সুনসান দৃশ্য, আতঙ্কিত মানুষ ও পুলিশের সতর্ক প্রহরা যেন ২০১৯ সালকে ফিরিয়ে এনেছে, যখন কোভিড মহামারির প্রাথমিক পর্যায় চলছিল। মেরি হিউ নামের একজন প্রকল্প কর্মকর্তা বলেছেন, ‘মা ও তিন বছর বয়সী সন্তানকে নিয়ে ২১ দিন ধরে হোম কোয়ারেন্টাইনে আছি। আমরা কিছুদিন আগেও খেলার মাঠে খেলতে পারতাম। এখন আবার বাধ্য হয়ে ঘরবন্দী থাকতে হচ্ছে।’
করোনার সংক্রমণ ঠেকাতে ‘জিরো কোভিড পলিসি’ গ্রহণ করেছে চীন। তার পরও দেশটিতে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ পূর্বসূরিদের হত্যার হত্যার প্রতিশোধ নেওয়া ‘অবশ্যম্ভাবী’। গত বৃহস্পতিবার বাবার দাফন সম্পন্ন হওয়ার দুই দিন পর এটিই তাঁর প্রথম বার্তা...
১৬ মিনিট আগে
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কোক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক বহনকারী একটি দ্রুতগামী স্পিডবোট ঢেউয়ের তোড়ে সাগরে উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস ও হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে...
২ ঘণ্টা আগে
মায়ের ওপর গাড়ি তুলে দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এবার ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের সেই আইন বিভাগের ছাত্রীর বিরুদ্ধে নিজের বাবাকেও হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণীর নাম আয়ুশি (২৩)। তিনি এলএলবি শেষ বর্ষের ছাত্রী।
৩ ঘণ্টা আগে
এই ব্ল্যাকআউটের সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি দেশটি। তবে গত সোমবারের একই ধরনের একটি বিদ্যুৎ বিপর্যয়ের পর চলতি বছরে এ নিয়ে মোট চারবার দেশজুড়ে ব্ল্যাকআউটের ঘটনা ঘটল। এর আগে গত মার্চ মাসে আরও দুবার পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।
৩ ঘণ্টা আগে