
চীনকে পাশ কাটিয়ে ‘ত্রিপক্ষীয় অংশীদারত্বের নতুন যুগের’ সূচনা করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনে ক্রমাগত উত্থানের বিপরীতে নিজেদের মধ্যে বোঝাপড়া আরও গভীর করতে ওয়াশিংটনের অদূরে ক্যাম্প ডেভিডে বৈঠকে বসেছিলেন তিন দেশের প্রধানেরা। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, পারস্পরিক সমৃদ্ধি এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংযোগ আরও বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওল ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই তিন দেশের শীর্ষ নেতাদের প্রথম বৈঠক এটি।
এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন চীনের ক্রমবর্ধমান প্রভাব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এ ছাড়া উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিয়েও উদ্বিগ্ন জাপান ও দক্ষিণ কোরিয়া।
বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা আঞ্চলিক নিরাপত্তা সমুন্নত রাখতে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অংশীদারত্ব শক্তিশালী করতে এবং পারস্পরিক সমৃদ্ধি এগিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।’ বিবৃতিতে তিন দেশের নেতারা দক্ষিণ চীন সাগরে চীনের বিপজ্জনক আগ্রাসী আচরণ এবং পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র প্রকল্পের কড়া নিন্দা করেন।
বৈঠকে নেতারা বাৎসরিক সামরিক মহড়া, তিন দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা বাড়ানো এবং একটি সরবরাহ চেইনবিষয়ক সতর্ক ব্যবস্থা স্থাপনসহ সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক করে তোলার কথাও ঘোষণা করেন। তাঁরা আরও জানান, আঞ্চলিক সংকটের সময় দ্রুত প্রতিক্রিয়া জানাতে একটি হটলাইন স্থাপন করার পরিকল্পনা করেছেন। এ ছাড়া দেশগুলো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে দ্রুততম সময়ে তথ্য লেনদেন করবে, পাশাপাশি সরকারি সংস্থাগুলোও এ বছরে ত্রিপক্ষীয় বৈঠকে বসবে।

যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে।
৪ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
২ ঘণ্টা আগে