
দিল্লিতে সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক উপস্থিত না থাকার ব্যাখ্যা দিয়েছেন ভারতে সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেছেন, ‘কারিগরি ত্রুটির’ কারণে এমনটা হয়েছে।
সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়া নিয়ে ভারতজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যে আজ রোববার তিনি এ ব্যাখ্যা দেন।
আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবাদ সম্মেলনটি হঠাৎ আয়োজন করা হয়েছিল। অল্প সময়ের মধ্যে কিছু সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। এটি মূলত কারিগরি ত্রুটি ছিল। অন্য কোনো সমস্যা নয়। আমাদের সহকর্মীরা নির্দিষ্ট কিছু সাংবাদিককে তালিকাভুক্ত করে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।’
এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে গত শুক্রবার আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের অনুপস্থিতি নিয়ে বিতর্ক শুরু হওয়ার দুদিন পর আজ ভারতে আফগানিস্তান দূতাবাসে দ্বিতীয় সংবাদ সম্মেলন করেন মুত্তাকি।
সেখানে আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে বর্তমানে স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১ কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে, যার মধ্যে ২৮ লাখের বেশি নারী ও মেয়ে শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসাগুলোতেও শিক্ষাদান অব্যাহত রয়েছে, স্নাতক পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু আমরা কখনো নারী শিক্ষাকে ধর্মীয়ভাবে “হারাম” ঘোষণা করিনি।’
আফগান পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক উপস্থিত না থাকার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘নারীদের প্রতি অপমান’ হিসেবে অভিহিত করেন ভারতের বিরোধীদলীয় নেতারা।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করে বলেন, নারী সাংবাদিকদের ‘বঞ্চিত’ করার অর্থ, তিনি ভারতের প্রত্যেক নারীকে জানিয়ে দিচ্ছেন, তাঁদের পক্ষে দাঁড়ানোর মতো শক্তি তাঁর নেই।

এক সময় হাজার ফুট উঁচুতে উড়োজাহাজে যাত্রীদের সেবা দিতেন এয়ার ইন্ডিয়ার সাবেক এয়ার হোস্টেস নেহা পচিশিয়া। সেখান থেকে তাঁর পুলিশ কর্মকর্তা হয়ে ওঠার গল্পটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখা হতো। তবে সাফল্যের এক দশক পর সেই পরিচিতি ঢেকে গেছে গুরুতর এক অপরাধের অভিযোগে...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনা বা পুরোনো হওয়ার কারণে ‘স্ক্র্যাপ’ বা বাতিল ঘোষণা করা গাড়িগুলো সাধারণত আমেরিকানদের কাছে কেবলই ভাঙারি লোহা-লক্কড়। তবে মধ্য আমেরিকার একদল উদ্যমী মানুষের কাছে এগুলোই জীবিকা ও কর্মসংস্থানের মূল ভিত্তি।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের একটি শপিং সেন্টারে ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের ব্যস্ত ওই শপিং সেন্টারে স্থানীয় সময় শুক্রবারে চালানো এ হামলায় ১৬ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। এখনো নয়জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত-সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পদক্ষেপ বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
৮ ঘণ্টা আগে