শারীরিক অবস্থার উন্নতি হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের। তবে পরিপূর্ণভাবে সেরে না ওঠায় তাঁকে এখনো হাসপাতালেই চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। আজ মঙ্গলবার মাহাথির মোহাম্মদের কন্যা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।
মাহাথিরের কন্যা রয়টার্সকে বলেন, ‘তাঁর বাবা জনসাধারণকে তাঁর (মাহাথির) জন্য উদ্বিগ্ন হতে নিষেধ করেছেন।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৯৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর ক্ষুধা বেড়েছে, তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে খুনসুটিও করছেন।
মাহাথিরের কন্যা মারিনা, দেশ ও দেশের বাইরে যারা মাহাথিরের জন্য প্রার্থনা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে, গত ডিসেম্বরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মাহাথিরকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছিল। পরে জানুয়ারির প্রথম দিকে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে ক্ষমা চাইতে বলেছে। ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে সিউলের কাছে হস্তান্তরের বিষয়টি গোপন রাখার জন্য যে সমঝোতা হয়েছিল, তা অস্বীকার করায় কিয়েভকে ক্ষমা চাইতে বলেছে।
২ ঘণ্টা আগে
নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
৩ ঘণ্টা আগে