
ভারতের রাজধানীতে জি-২০ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে তিন দিন আগে। এখন এই আয়োজনের কী অর্জন তা নিয়ে চলছে আলোচনা। কিন্তু মাথায় হাত পড়েছে নয়াদিল্লির ব্যবসায়ীদের। তিন দিন ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় প্রায় ১২ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে।
জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লিতে উপস্থিত হয়েছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতারা। আর তাই নিরাপত্তার জন্য প্রতিবেশী রাজ্যগুলোর সীমান্ত বন্ধ করা হয়। রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি বিভাগগুলোও বন্ধ ছিল। একদম খালি ছিল দিল্লির রাজপথ।
চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ব্রিজেশ গয়াল বলেছেন, কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে বেশ কয়েকটি বাজারে লোকসমাগম ছিল স্বাভাবিক সময়ের ১০ ভাগের ১ ভাগ। পার্শ্ববর্তী শহরগুলো থেকে প্রতিদিন প্রায় ৪ লাখ ক্রেতা আসে রাজধানী দিল্লিতে। সম্মেলনের তিন দিনে তা ছিল না। কয়েকটি দোকান দিনের অর্ধেক সময় খোলা ছিল।
সড়কে চলাচলে ব্যাপক বিধিনিষেধের কারণে বিদেশি পর্যটকেরাও দর্শনীয় স্থান থেকে দূরে ছিলেন। পর্যটকদের কাছে বহুল জনপ্রিয় দিল্লির শপিংমল খান মার্কেটও ছিল বন্ধ। খান মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সঞ্জীব মেহতা জানান, তিন দিন বন্ধের কারণে তাদের প্রায় ১২ লাখ ডলার লোকসান গুনতে হয়েছে।
নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল ভার্গভ ইকোনমিক টাইমসকে বলেন, ‘তিন দিন ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় ৩০০ থেকে ৪০০ কোটি রুপির ক্ষতি হয়েছে। আমরা সবাই এই সম্মেলনের আশায় ছিলাম। বিদেশি নাগরিকেরা যেন ইতিবাচক চিত্র নিয়ে ভারত ছাড়তে পারে, সেজন্য আমরাও নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছি।’
৮ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লির সব আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। জি-২০ শীর্ষ সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাময়িক অসুবিধার জন্য দিল্লির বাসিন্দাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

ইরানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র খাড়গ দ্বীপের অদূরে পারস্য উপসাগরে একটি বিশাল তেলের আস্তরণ ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস সেন্টিনেল উপগ্রহের পাঠানো সাম্প্রতিক ছবিতে এই চিত্র ধরা পড়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন নৌ-অবরোধের মুখে থাকা...
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। জানা গেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি যৌথ বহুজাতিক অভিযানের অংশ হিসেবে যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১২ ঘণ্টা আগে
অবশেষে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন তামিলগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ শনিবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
১৩ ঘণ্টা আগে
নিরাপত্তা ঝুঁকির কারণে দীর্ঘ প্রায় দুই দশকের মধ্যে এই প্রথম মস্কোর বিজয় দিবসের প্যারেডে কোনো সাঁজোয়া যান, ভারী ট্যাংক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি। রুশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলার আশঙ্কায় আয়োজন সীমিত করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে