বিভিন্ন দেশের সুউচ্চ ভবন এবং বিভিন্ন স্থাপনার চূড়ায় আরোহণ এবং কলাকৌশল দেখিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন রেমি লুসিডি। কিন্তু ফরাসি এই ডেয়ার ডেভিলকে চিরতরে থেমে যেতে হলো হংকংয়ে।
সোমবার খালিজ টাইমেসর এক প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের ৭২১ ফুট উঁচু ট্রেগুন্টার টাওয়ার কমপ্লেক্সের ৬৮ তলা থেকে পড়ে মারা গেছেন রেমি। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মারা যান রেমি।
খবরে বলা হয়েছে, দুবাইয়ের নামকরা ভবনগুলো সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের উঁচু উঁচু স্থাপনাগুলোতে আরোহণ করে নিজের কার্যকলাপের ভিডিও ধারণ করতেন রেমি। তাঁর ইনস্টাগ্রাম পেজে এ ধরনের রুদ্ধশ্বাস কিছু ভিডিও দেখা যায়।
হংকংয়ের একটি সূত্র জানিয়েছে, গত ২৭ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রেমি লুসিডিকে দেখা যায়, ট্রেগুন্টার টাওয়ার কমপ্লেক্সের ৬৮ তলায় অবস্থিত একটি প্যান্থ-হাউসের (ছাদ-বাড়ি) জানালায় টোকা দিচ্ছেন। পরে ফ্ল্যাটের বাসিন্দারা পুলিশকে খবর দেন এবং জানান, ডেয়ার ডেভিল সম্ভবত কোনো ফাঁদে আটকে গেছেন।
ওই সূত্রটি আরও জানায়, ভবনটির ৬৮ তলা থেকে পড়ে মারা যাওয়ার আগে রেমি সম্ভবত ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সহযোগিতা চাইছিলেন।
হংকংয়ের কর্মকর্তারা জানান, ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে ওই ভবনটিতে পৌঁছান রেমি লুসিডি। নিরাপত্তারক্ষীদের তিনি জানান, ভবনের ৪০ তলায় অবস্থান করা এক বন্ধুর সঙ্গে দেখা করবেন তিনি। এ অবস্থায় বন্ধু হিসেবে যার নাম বলেছিলেন রেমি—সেই ব্যক্তির সঙ্গে নিরাপত্তারক্ষীরা টেলিফোনে যোগাযোগ করে সত্যতা জানতে চান। তবে সেই ব্যক্তি দাবি করেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং রেমিকেও চিনেন না। কিন্তু ততক্ষণে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে ভবনের এলিভেটরে চেপে বসেন রেমি।
মৃত্যুর আগে সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টটি গত ২৪ জুলাই দিয়েছিলেন রেমি। অন্য আরেকটি ভবনের চূড়া থেকে আপলোড করা সেই ছবিটির ক্যাপশনে রেমি লিখেছিলেন—হংকং।
নিরাপত্তা সংক্রান্ত সিসি ফুটেজে দেখা গেছে, মৃত্যুর দিন ট্রেগুন্টার টাওয়ারের ৪৮ তলা পর্যন্ত এলিভেটরে করেই উঠেছিলেন রেমি। পরে ছাদে ওঠার জন্য তিনি সিঁড়ি বেয়ে ছুটতে থাকেন। নিরাপত্তারক্ষীরা জানান, তাঁরা রেমিকে থামাতে চাইলেও পরে তাঁকে হারিয়ে ফেলেন।

স্থানীয় সময় বুধবার (বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোর) ভূমিকম্প দুটি আঘাত হানে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর ৪০ সেকেন্ড পর আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।
১৬ মিনিট আগে
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বাসিন্দা জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ এখন বিশ্বের সবচেয়ে জোরে চিৎকার করতে সক্ষম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পেশায় তিনি একজন এয়ার কন্ডিশনার পরিষ্কারকর্মী হলেও স্থানীয়ভাবে ‘টাউন ক্রায়ার’ বা সরকারি ঘোষক হিসেবেও পরিচিত।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পুরো পাকিস্তানি প্রতিনিধিদলকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী...
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন পরিচিত মানবাধিকারকর্মী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মাহরাং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। একই মামলায় বালোচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)-এর আরেক নেতা সিবঘাতুল্লাহকেও একই সাজা দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে