জাপানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পাঁচ দিন পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১২৬। উদ্ধারকর্মী ও স্থানীয়রা এখন ধ্বংসস্তূপের মধ্যে ভূমিকম্পে রক্ষা পাওয়াদের পরিবর্তে লাশ খুঁজে বেড়াচ্ছেন। আরও ২১০ জন নিখোঁজ রয়েছে বলে জাপানের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা এনএইচকের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নতুন বছরের প্রথম দিনই জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে আজ শনিবার পর্যন্ত ১২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ২০১৬ সালের কুমামোতো ভূমিকম্পের পর এই প্রথম কোনো ভূমিকম্পে শতাধিক প্রাণহানি ঘটল।
খারাপ আবহাওয়ার কারণে হাজারো উদ্ধারকর্মীর উদ্ধারকাজে ব্যাঘাত ঘটেছে। আগামী রোববার তুষারপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। ভূমিকম্পের কারণে রাস্তায় ফাটলসহ হাজারখানেক ভূমিধস দেখা দিয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য আত্মরক্ষা বাহিনীর ৫ হাজার ৪০০ সেনা নিযুক্ত করা হয়েছে। এ অভিযানে ৯টি জাহাজ, ৩০টি উড়োজাহাজ ও ১২টি স্নিফার কুকুর রয়েছে। উদ্ধার অভিযানের জন্য দেশব্যাপী পুলিশ ও দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে।
গত বৃহস্পতিবার নতো দ্বীপপুঞ্জের ওয়াজিমা শহরের ধ্বংসস্তূপ থেকে দুই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। এর পর থেকে আর জীবন্ত কারও খোঁজ পাওয়া যায়নি।
পরিস্থিতি আরও খারাপ হয়েছে ভূমিকম্পের পরপরই হওয়া সুনামি ও বৃষ্টিপাতের কারণে। এর ফলে উপদ্রুত অঞ্চলে ভূমিধসের ঘটনাও ঘটেছে।
জাপানের সঙ্গে সম্পর্কে তিক্ততা থাকা সত্ত্বেও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীন ও অন্যান্য দেশও এ ঘটনায় শোক প্রকাশ করেছে।
ভূমিকম্পের কারণে ইশিকাওয়া প্রিফেকচারের প্রায় ২৩ হাজার ৮০০ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ৬৬ হাজার ৪০০-রও বেশি বাড়িতে পানি সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
বিদ্যুৎ ও পানি সরবরাহ না থাকায় হাসপাতাল ও অন্য সেবাকেন্দ্রগুলোতে কাজে বিঘ্ন দেখা দেয়। ৩০ হাজারেরও বেশি মানুষ ৩৫৭টি সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়।
জাপানে প্রতিবছর ১০০টিরও বেশি ভূমিকম্প হয় এবং এর বেশির ভাগ ক্ষেত্রেই কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় না। প্রায় চার দশক ধরে দেশটি ভবন নির্মাণের কঠোর নিয়ম মেনে চলছে। তবে এখন বেশির ভাগ ভবনই পুরোনো হয়ে পড়েছে।

এবারের হজ উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি সমবেত হতে শুরু করেছেন। এ অবস্থায় হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই সৌদি ‘ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি’ (এনসিএম) আবহাওয়ার বিশেষ পূর্বাভাস প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে
ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের কোনো তাড়া নেই। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি সই না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে...
১ ঘণ্টা আগে
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে এটিকে কিয়েভের ওপর সবচেয়ে বড় হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, হামলায় অন্তত চারজন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) একটি বিবৃতির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। তবে রয়টার্স স্বাধীনভাবে বিএলএ-এর বিবৃতি যাচাই করেনি। পাকিস্তান সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।
৫ ঘণ্টা আগে