কম্বোডিয়ার সপ্তম জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত না হলেও প্রধান বিরোধী দলকে বাইরে রেখে করা এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা দাবি করেছে দেশটির ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কম্বোডিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হুন সেন আশা প্রকাশ করেছেন, তাঁর দল সিপিপি আজ রোববার হয়ে যাওয়া নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তবে বিরোধীরা এই নির্বাচনকে দেশটির বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম অবাধ, কম সুষ্ঠু এবং একতরফা নির্বাচন বলে অভিহিত করেছে।
১ কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশ কম্বোডিয়া প্রায় ৯৭ লাখ মানুষই ভোট দেওয়ার যোগ্য। আজ সকাল ৭টার দিকে দেশটিতে ভোট গ্রহণ শুরু হয়। সারা দিন ভোট হলেও আশানুরূপ ভোটারের দেখা মেলেনি ভোটিং বুথগুলোতে।
নির্বাচনে ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) ছাড়াও আরও মোট ১৭টি দল অংশগ্রহণ করেছে। তবে প্রধান বিরোধী দল ‘ক্যান্ডেল লাইট পার্টি’কে নির্বাচনে অনুপস্থিত থাকতে বাধ্য করায় এবারের নির্বাচনকে প্রহসন বলছেন বিরোধীরা। এমনকি সাধারণ জনগণও এই নির্বাচনে ভোট দিতে অনিচ্ছুক ছিলেন।
ভোট দিতে অস্বীকার করে সোভানি নামে এক কম্বোডীয় বলেন, ‘আমি ভোটই দেব না। কেন আমি ভোট দিতে যাব, যেখানে নির্বাচনে একটিমাত্র দলই অংশ নিয়েছে? ভোট দিতে যাওয়া তো স্রেফ সময়ের অপচয়।’ সোভানি বলেন, ‘খেলার মাঠে অন্তত দুজন প্রতিদ্বন্দ্বীর প্রয়োজন।’ কিন্তু প্রতিদ্বন্দ্বী একজন হলে সেই খেলার আর কোনো অর্থ থাকে...—প্রশ্ন সোভানির।
কম্বোডিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হুন সেন বিগত ৩৮ বছর ধরে ক্ষমতায়। তিনি এশিয়ার সবচেয়ে বেশি সময় ধরে থাকা প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেছেন, এবারের নির্বাচনে তাঁর দল দেশটির পার্লামেন্টের ১২৫টি আসনের মধ্যে সব কটিতেই জয় লাভ করবে।
বিশ্লেষকেরা ধারণা করছেন, হুন সেন এই নির্বাচন শেষে নিজে ক্ষমতা থেকে সরে যেতে পারেন। তাঁর জায়গায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হতে পারেন তাঁর ছেলে এবং দেশটির বর্তমান সেনাপ্রধান হুন মানেত।

ভারতে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা (স্যাটেলাইট ইন্টারনেট) প্রদানকে কেন্দ্র করে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি ও ভারত সরকারের নীতি নিয়ে ফের সরব হয়েছেন মার্কিন প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একের পর এক পোস্টে তিনি আম্বানি ও রিলায়েন্স গ্রুপের
১২ মিনিট আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। দিল্লির কেন্দ্রস্থল যন্তর মন্তরে এই কর্মসূচি ঠেকাতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ
২৪ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট বিচারক ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লাই এবার (২০২৬ সাল) নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। বর্ণবাদবিরোধী আন্দোলনে ভূমিকা, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচার এবং আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় কয়েক দশকের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
ভারতের রাজস্থানের আজমের সেন্ট্রাল জেলের সাবেক কর্মকর্তা দিব্যা চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালত তাঁকে সেই কারাগারেই পাঠানোর নির্দেশ দিয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী বন্দীকে নিয়মবহির্ভূতভাবে নিজের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে লাগানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
১১ ঘণ্টা আগে