
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের (ইউএস ইন্দো-প্যাকম) উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম. রাড নেপালে পৌঁছেছেন। গতকাল শুক্রবার চার সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে কাঠমান্ডুতে পৌঁছান তিনি। ভারত ও বাংলাদেশ সফর শেষে কাঠমান্ডুতে এসে পৌঁছান রাড। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এই সফরে লে. জেনারেল রাড নেপালের সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক সিগদেলসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের ঠিক আগে এবং ডিসেম্বরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির চীন সফরের আগে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল গৌরব কুমার কেসি জানান, জেনারেল রাডের সফরে নির্দিষ্ট কোনো ইস্যু নেই। তবে তিনি নেপালের কিছু সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন ও সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে বাংলাদেশ সফরে জেনারেল রাড বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
কাঠমান্ডুতে লে. জেনারেল রাড নেপালের সেনাপ্রধান জেনারেল সিগ্দেলের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কাভ্রেপালাঞ্চকের পানচখালে অবস্থিত বীরেন্দ্র শান্তিরক্ষা প্রশিক্ষণকেন্দ্র ও শিবপুরীরে নেপাল আর্মি কমান্ড ও স্টাফ কলেজ পরিদর্শন করবেন বলেও জানান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল গৌরব।
ঢাকার মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে জেনারেল রাডের সফরের বিষয়ে বলে, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মুক্ত, উন্মুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে আমাদের যৌথ প্রতিশ্রুতির অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল রাডকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমরা একসঙ্গে সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করে যাচ্ছি।’
এদিকে, ভারতে সফরের সময় লে. জেনারেল রাড ভারতের চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ টু দ্য চেয়ারম্যান চিফস অব স্টাফ কমিটি (সিআইএসসি) লেফটেন্যান্ট জেনারেল জনসন পি ম্যাথিউর সঙ্গে ২১তম মিলিটারি কো-অপারেশন গ্রুপ (এমসিজি) বৈঠকে সহসভাপতিত্ব করেন।
এই বৈঠকের বিষয়ে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘এই বৈঠকের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র-ভারত সামরিক সহযোগিতা জোরদার করার অভিন্ন লক্ষ্য অগ্রসর হয়েছে, যেখানে সাইবার ও মহাকাশসহ সব ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’
বিবৃতি অনুসারে জেনারেল রাড বলেছেন, ‘আমাদের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। প্রাচীনতম ও বৃহত্তম গণতন্ত্র হিসেবে আমাদের সম্পর্ক শুধু শাসনব্যবস্থাই নয়, এটি আমাদের পরিচয় ও আমাদের মূল মূল্যবোধকেও সংজ্ঞায়িত করে।’
জেনারেল রাড আরও বলেন, ‘আমাদের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে ২০২৫ সালে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা কাঠামোর নবায়ন সবচেয়ে বড় সুযোগ। এটি আমাদের ভবিষ্যতের পথচলা নিয়ে লিখতে এবং আমাদের সম্পর্ক ও সহযোগিতার উন্নতির ইতিবাচক ধারাবাহিকতা অব্যাহত রাখতে সুযোগ তৈরি করবে।

কাশ্মীরে মদ ইস্যু ঘিরে চলে বিতর্ক। ক্ষমতাসীন দল ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সভাপতি ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর পিতা ড. ফারুক আবদুল্লাহ বলেছেন, রাজস্ব আয় জড়িত থাকায় জম্মু–কাশ্মীরে পুরোপুরি মদ বিক্রি নিষিদ্ধ সম্ভব নয়। অন্যদিকে বিরোধী দলগুলো এবং কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুক...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে চিন্তায় পড়ে গেছে ভারত। দেশটি মনে করছে, এই প্রকল্পে বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা নয়াদিল্লির নিরাপত্তা-স্বার্থের পরিপন্থী। ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এমনটাই উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করতে বেইজিংয়ের সহায়তার প্রয়োজন নেই ওয়াশিংটনের। দীর্ঘ ৯ বছর পর বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার সময় এ মন্তব্য করেন। সেখানে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হবে।
৩ ঘণ্টা আগে
রাশিয়া নতুন একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সারমাত সিরিজের এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র বলে আখ্যা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য...
৪ ঘণ্টা আগে