ফিলিপাইনে নৌকাডুবিতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছের একটি হ্রদে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর নিখোঁজ হয়েছেন আরও অন্তত ৬ জন। স্থানীয় উদ্ধারকারীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানী ম্যানিলা থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত লাগুনা হ্রদে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আর্মান্ডো বালিলো বলেছেন, ঘূর্ণিঝড় দকসুরি ফিলিপাইনে আঘাত হানার কয়েক ঘণ্টা এর এই দুর্ঘটনা ঘটল।
আর্মান্ডো বালিলো বলেন, ‘নৌকাটি হ্রদের ভেতরে থাকা অবস্থায় হঠাৎ তীব্র বাতাস শুরু হলে আরোহীরা সবাই ঘাবড়ে যান এবং তাদের অধিকাংশই নৌকাটির বাম পাশে চলে গেলে ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়।’
স্থানীয় পৌরসভার উদ্ধারকারী বিভাগের কর্মকর্তা কেনেথ সিরাডোস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ছোট যাত্রীবাহী নৌকাটি বিনঙ্গোনান শহর থেকে হ্রদের মাঝখানে তালিম দ্বীপে নিয়মিত চলাচল করছিল।’ তিনি আরও বলেন, ‘উদ্ধারকারীরা পানি থেকে ২৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে।’
উল্লেখ্য, ফিলিপাইন মোট ৭ হাজারটিরও বেশি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত একটি দেশ। দুর্বল সামুদ্রিক নিরাপত্তার কারণে প্রতি বছর সামুদ্রিক দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষ মারা যায়। মারা যাওয়াদের মধ্যে বেশির ভাগই জেলে। সাধারণত তাঁরা ছোট আকারের কাঠের নৌকা ব্যবহার করেন থাকেন। যার ফলে দুর্ঘটনাও ঘটে বেশি।

অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
১ ঘণ্টা আগে
মুম্বাইয়ের কোনো বিখ্যাত রেস্তোরাঁ, বহুজাতিক ফাস্টফুড চেইন কিংবা রাস্তার পাশের ছোট খাবারের দোকান—কেউই এখন আর নিশ্চিন্ত নয়। যে কোনো সময় দরজায় হাজির হতে পারেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকবে পরিদর্শক দল।
২ ঘণ্টা আগে
প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় বাধা অপসারণ হিসেবে দেখা হচ্ছে।
৩ ঘণ্টা আগে