থাইল্যান্ডে থানাত থাংতেওয়ান নামের এক যুবকের অণ্ডকোষে অজগর সাপ কামড় দিয়েছে। তিনি বাথরুমের কমোডে বসতেই এমন ঘটনা ঘটে। এতে প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন। পরে অবশ্য টয়লেট ব্রাশ দিয়ে সাপটি পিটিয়ে হত্যা করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গতকাল বুধবারের ওই ঘটনার ছবি প্রকাশ করেছেন থানাত। ছবিতে দেখা গেছে, ১২ ফুটের ওই সাপ বাথরুমের মেঝেতে পড়ে আছে।
থানত বলেন, ‘কমোডে বসার কিছুক্ষণ পর অনুভব করি, কিছু একটা আমার অণ্ডকোষে কামড় দিয়েছে। খুব ব্যথা হচ্ছিল। তখন আমি টয়লেটে হাত ঢুকিয়ে দেখি একটি সাপ ধরেছি! সাপ দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি দ্রুত উঠে দাঁড়াই এবং সাপটি কমোড থেকে বের করে ফেলি।’
এরপর থানাত টয়লেট ব্রাশ দিয়ে সাপের মাথায় আঘাত করে মেরে ফেলেন। এর মধ্যে তাঁর বাবা টিটেনাস টিকা নিতে হাসপাতালে যান। চিকিৎসকেরা জানান, সেলাই লাগবে না, কারণ ক্ষতটি গভীর নয়। এটি কয়েক সপ্তাহের মধ্যে সেরে যাবে।
থানত আরও বলেন, ‘আমি এখন শঙ্কামুক্ত। আমি ভাগ্যবান যে, এটি একটি বিষধর সাপ ছিল না। কোবরা হলে মরে যেতাম। ঘটনার পর থেকে আমি আর ওই টয়লেটে যাইনি।’
থাইল্যান্ডে এর আগেও বহুবার টয়লেটে অজগর সাপের আক্রমণের ঘটনা ঘটেছে। ২০১৬ সালে চাচোয়েংসাও প্রদেশে একটি স্কোয়াট টয়লেটে এক ব্যক্তিকে ১০ ফুট লম্বা অজগর কামড় দিয়েছিল। ২০২০ সালে সামুত প্রাকান প্রদেশে টয়লেটে এক গৃহবধূকে অজগর কামড় দিয়েছিল।
রেটিকুলেটেড অজগর দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে পাওয়া যায়। এই প্রজাতি বন, জলাভূমি, খাল এমনকি শহরে বাস করে। এই প্রজাতি বিশ্বের বৃহত্তম সাপগুলোর মধ্যে একটি। এরা মানুষ, বিড়াল, কুকুর, পাখি, ইঁদুর এবং অন্যান্য সাপ খেতে পারে।

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবার হামলা চালালে ইরান যুদ্ধকে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করবে বলে সতর্ক করেছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক উপদেষ্টা। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক ভিডিওতে এ হুমকি দিয়েছেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি।
২ মিনিট আগে
কিছুদিন আগে ইরান সরকার এক ব্যতিক্রমী সামরিক মহড়ার আয়োজন করেছিল। এতে অংশ নিয়েছিলেন নিয়মিত সেনাসদস্যরা নন, বরং ইরানের সাধারণ নাগরিকেরা। এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যার কিছুদিন পরেই ইরান–ইরাকের ৮ বছরের যুদ্ধ শুরুর ৪৬ তম বার্ষিকী।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পর সিএনএন, এমএম নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার একটি আদালত স্থানীয় সময় গতকাল বুধবার এই নির্দেশ দেয়।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও চীন তাদের চলমান বাণিজ্য যুদ্ধবিরতি আরও দুই মাসের জন্য বাড়াতে সম্মত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সাময়িকভাবে স্থগিত থাকা বাণিজ্যযুদ্ধের বিরতি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে এই বিরতির মেয়াদ ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
৩ ঘণ্টা আগে