পাবলিক টয়লেট

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নৌপথে আসা রোগীদের যাতায়াতের একমাত্র কার্যকর ঘাটটির মুখে একটি পাবলিক টয়লেট বানানো হয়েছে। এতে ঘাটটি দিয়ে হাসপাতালে যাওয়া-আসার পথ বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন নৌপথে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।

কিশোরগঞ্জে শেখ মুজিবুর রহমানের মুর্যাল ভাঙচুর
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। আজ বুধবার রাত ১০টার দিকে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ করে এ ঘোষণা দেয় তারা। পরে রাত সাড়ে ১০টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের মুর্যাল ভেঙে ফেলা হয়।

কমোডে বসা যুবকের অণ্ডকোষে অজগরের কামড়, তারপর যা ঘটল...
থাইল্যান্ডে থানাত থাংতেওয়ান নামের এক যুবকের অণ্ডকোষে অজগর সাপ কামড় দিয়েছে। তিনি বাথরুমের কমোডে বসতেই এমন ঘটনা ঘটে। এতে প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন। পরে টয়লেট ব্রাশ দিয়ে ওই সাপকে পিটিয়ে হত্যা করেছেন তিনি।

সরকারি হাসপাতালে ভর্তি রোগী নিখোঁজ, পরদিন লাশ মিলল টয়লেটে
নিখোঁজের এক দিন পর শরীয়তপুর সদর হাসপাতালের টয়লেট থেকে এক ভর্তি থাকা রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালের তৃতীয় তলার একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।








