করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মাহাথির মোহাম্মদের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সকালে মাহাথির মোহাম্মদের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে কয়েক দিন পর্যবেক্ষণের জন্য দেশটির জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারির শেষ দিকে হৃদ্রোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৯৭ বছর বয়সী এই রাজনীতিবিদ। তিনি করোনাভাইরাসের টিকাও নিয়েছিলেন।
মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাঁকে। সবশেষ ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রী হন। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তাঁর সরকারের পতন হয়। মালয়েশিয়ার রাজনীতিতে এখনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে ক্ষমা চাইতে বলেছে। ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে সিউলের কাছে হস্তান্তরের বিষয়টি গোপন রাখার জন্য যে সমঝোতা হয়েছিল, তা অস্বীকার করায় কিয়েভকে ক্ষমা চাইতে বলেছে।
১ ঘণ্টা আগে
নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
৩ ঘণ্টা আগে