কুকুরের মাংস খাওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম কিওন। আজ সোমবার স্থানীয় একটি সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে এ আহ্বান জানিয়েছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইওনহাপ জানিয়েছে, ফার্স্ট লেডি কিম কিওনের চারটি কুকুর ও তিনটি বিড়াল রয়েছে। আজ সোমবার তিনি স্থানীয় সিউল সিনমান সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘সরকার চাইলে কুকুরের মাংস খাওয়া বন্ধসহ পশু নির্যাতন বন্ধে কার্যকর অগ্রগতি অর্জন করতে পারে।’
ফার্স্ট লেডি কুকুরের মাংস খাওয়া সম্পর্কে বলেছেন, ‘উন্নত দেশগুলোর সঙ্গে চিরন্তন সংস্কৃতি ভাগাভাগি করা উচিত বলে আমি বিশ্বাস করি। কারণ, এটি (কুকুরের মাংস খাওয়া) দক্ষিণ কোরিয়ার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি করতে পারে। কুকুরের মাংস খাওয়া বন্ধ করলে তা শেষ পর্যন্ত মানুষের সেরা বন্ধুর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোই হবে।’
ইওনহাপ জানিয়েছে, গত মাসে প্রেসিডেন্ট হিসেবে ইউন সুক ইওল দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন ফার্স্ট লেডি কিম কিওন। তিনি বলেছেন, ‘একটি নীতিমালা তৈরি করে কুকুরের মাংস খাওয়া বন্ধ করা যেতে পারে। কুকুরের মাংসের ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের ব্যবসা থেকে বের হয়ে আসতে সরকারি সহায়তার বিষয়গুলো এই নীতিমালার মধ্যে থাকতে পারে।’
বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীন ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটির মানুষেরা কুকুরের মাংস খায়। তবে গত কয়েক দশক ধরে দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়া নাটকীয়ভাবে কমে গেছে। কারণ হিসেবে মনে করা হচ্ছে, কুকুরের মাংস খাওয়ার ঐতিহ্যটি আন্তর্জাতিকভাবে বিব্রতকর হয়ে উঠেছে।
ফার্স্ট লেডি কিম কিওন ওই সাক্ষাৎকারে পশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রাণী সুরক্ষা আইন সবচেয়ে দুর্বল। আমাদের দেশে প্রায় ১ কোটি ৫০ লাখ পোষা প্রাণী রয়েছে। যদি পশু নির্যাতনকারীদের শাস্তির মাত্রা বাড়ানো হয়, তাহলে আমরা ওকটি বোধ-বুদ্ধিসম্পন্ন সমাজ পাব। আসলে পশু নির্যাতন আর পারিবারিক সহিংসতা একই অন্যায়ের দুটি ভিন্ন শাখা মাত্র।’
প্রেসিডেন্ট ইউন এবং ফার্স্ট লেডি কিম—দুজনেই পশুপ্রেমী হিসেবে সুপরিচিত। তাঁরা চারটি কুকুর ও তিনটি বিড়াল পালেন। প্রেসিডেন্ট ইউন বলেছেন, তিনি তাঁর প্রেসিডেন্ট নির্বাচনী ইশতেহারে কুকুরের মাংস খাওয়া বন্ধের বিষয়টি রাখবেন এবং পশু নির্যাতন রোধে কঠোর শাস্তির বিধান রাখবেন।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে গোপনে নির্মাণ করা একটি পারমাণবিক চুল্লি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। চুল্লিটি চালু হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহারের উপযোগী বিভাজ্য পদার্থ উৎপাদন করা সম্ভব হতো বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরার একটি জাদুঘর থেকে বিখ্যাত ইমপ্রেশনিস্ট শিল্পী পিয়েরে-অগুস্ত রেনোয়ার চারটি চিত্রকর্ম চুরি করেছে দুই চোর। তবে পালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা দুটি চিত্রকর্ম ফেলে যায়। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ ফ্রান্সের ক্যাগন-সুর-মের শহরের রেনোয়া জাদুঘরে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে ‘নন-ওয়ার্কিং রয়্যাল’ হিসেবে তাঁদের অবস্থান স্পষ্ট করে দেওয়ায় কিছুটা বিস্মিত হয়েছেন এই দম্পতি। সম্প্রতি সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরে আসার পরই এমন বার্তা পেলেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের বার্ষিক বেতন প্যাকেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর বার্ষিক পারিশ্রমিক ১৪ লাখ সিঙ্গাপুর ডলার বা প্রায় ১১ লাখ মার্কিন ডলার বাড়বে।
৪ ঘণ্টা আগে