রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির খেতাব পুনরুদ্ধার করেছেন ভারতীয় শিল্পপতি ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারতীয় এই ধনকুবেরের সম্পদের পরিমাণ ১১১ বিলিয়ন বা ১১ হাজার ১০০ কোটি ডলার। অন্যদিকে, মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ১০ হাজার ৯০০ কোটি ডলার।
এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি গৌতম আদানি রয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় ১১তম স্থানে। আদানি গ্রুপের শেয়ারের উল্লেখযোগ্য বৃদ্ধিতেই মূলত মুকেশ আম্বানিকে ছাড়িয়ে গেছেন তিনি। গতকাল শুক্রবার আদানি গ্রুপের শেয়ারের দাম বাড়ে। মার্কিন বিনিয়োগবিষয়ক সংস্থা জেফারিস সেদিন এক প্রতিবেদনে জানায়, আদানি গ্রুপ নিজেদের ব্যবসার পরিধি সম্প্রসারণের পরিকল্পনা করছে।
এ খবরেই ইতিবাচক সাড়া দেয় শেয়ারবাজার। এতে বিনিয়োগকারীর সম্পদে যুক্ত হয় ১ লাখ ২৩ হাজার কোটি রুপি। আদানি গ্রুপের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৭ লাখ ৯৪ হাজার কোটি রুপি। দিনের লেনদেন শেষ হওয়া পর্যন্ত গোষ্ঠীটির মোট মূলধন দাঁড়ায় ১৭ লাখ ৫১ হাজার কোটি রুপিতে। আদানি গ্রুপের সম্পদে যোগ হয়েছে ৮৪ হাজার ৬৪ কোটি রুপি।
এ সপ্তাহের শুরুতে গৌতম আদানি তাঁর আদানি গ্রুপের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছিলেন। সে সময় জোর দিয়ে বলেছিলেন যে, মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের দ্বৈত আক্রমণ থেকে শক্তভাবে ঘুরে দাঁড়ানোয় কোম্পানির সামনে আসছে সেরা সময়। বার্ষিক প্রতিবেদনে গৌতম আদানি গত বছর যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, সেগুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেছেন যে, সেসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার মাধ্যমে আদানি গ্রুপ আগের চেয়েও শক্তিশালী হয়েছে।
গৌতম আদানি বলেন, ‘সামনের পথে রয়েছে অসাধারণ সম্ভাবনা। আমি প্রতিশ্রুতি দিতে পারি যে, আগের যেকোনো সময়ের চেয়ে আদানি গ্রুপ আজ বেশি শক্তিশালী।’
এর আগে, ২০২১ সালের নভেম্বরে আদানির কাছে শীর্ষ ধনীর সিংহাসন হারান আম্বানি। তখনকার হিসাবে জানা যায়, আগের দুই বছরে আদানির সম্পদ বৃদ্ধির পরিমাণ ছিল প্রায় ১৮০৮ শতাংশ। একই সময়ে আম্বানির সম্পদ বাড়ে ২৫০ শতাংশের মতো।

গত বছর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার প্রথম দিনই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আজ মঙ্গলবার মার্কিন সুপ্রিম কোর্ট তাঁর জারি করা সেই নির্বাহী আদেশ অবৈধ বলে ঘোষণা করেছেন। ৬-৩ ভোটের এই রায়ে সুপ্রিম কোর্টের...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যেকোনো শিশুর জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইনি ও সাংবিধানিক ইতিহাস অত্যন্ত দীর্ঘ। এটি যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের ইতিহাসের সঙ্গেও জড়িত। ল্যাটিন শব্দ ‘জাস সোলি’ বা মাটির অধিকারের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই ধারণাটি...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে এক বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) জালিয়াতির অভিযোগে চীনের এক সময়ের শীর্ষ ধনী ও আবাসন ব্যবসায়ী গুও ওয়েনগুইকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। গতকাল সোমবার (২৯ জুন) নিউইয়র্কের একটি আদালত এই রায় ঘোষণা করেন...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৩০ জুন) দেওয়া এক রায়ে আদালত ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের দীর্ঘদিনের সাংবিধানিক...
৫ ঘণ্টা আগে