উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে তাসখন্দ বিমানবন্দরের কাছে এই বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তাসখন্দের ইসলাম করিভম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি গুদামে এই বিস্ফোরণ হয় বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম হতাহতের কথা নিশ্চিত না করলেও বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে, বহু মানুষ হতাহত হয়েছে। তবে রয়টার্স কোনো সংখ্যা দেয়নি।
বিমানবন্দরের কাছের একটি এলাকা থেকে রাতের আকাশে হঠাৎ ধোঁয়া উড়তে দেখা যায়। সঙ্গে আগুনের লেলিহান শিখাও দৃশ্যমান হয়। স্থানীয় দমকলবাহিনী ও উদ্ধারকারী দল দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। গুদামঘরটিতে কীভাবে আগুন লেগেছে, তা জানা না গেলেও আরটির প্রতিবেদনে বলা হয়েছে, বাজ পড়ার কারণেই ওই ভবনে আগুন লাগে এবং সেখান থেকে বিস্ফোরণ হয়। তবে এই খবর সত্য কি না, উজবেকিস্তানের সরকার এখনো তা নিশ্চিত করেনি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রথমে ঘটনাস্থলের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা হবে। তারপর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হবে।
যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিজস্ব চ্যানেলে শেয়ার করা এক পোস্টে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিপুলসংখ্যক লোককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পোস্টে জানানো হয়েছে, হাসপাতালে নেওয়াদের মধ্যে ‘গুরুতর আহত’ কেউ নেই। বিস্ফোরণের পরপরই একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।
উজবেক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ও আশপাশের আবাসিক ভবনগুলোতে যারা এ দুর্ঘটনার কারণে আহত হয়েছে, তাদেরও জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে