ভারতে একটি মহাসড়কে শ্রমিকদের ওপর ক্রেন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। ধসে পড়া ক্রেনটির নিচে পাঁচজন চাপা পড়েছেন বলে ধারণা করছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার শাহাপুর এলাকার সরলাম্বি গ্রামে নির্মাণাধীন সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের একটি জায়গায় গতকাল রোববার দিবাগত রাতে ক্রেনটি ধসে পড়ে।
পুলিশ আরও জানিয়েছে, রোববার দিবাগত রাতের শেষ দিকে শ্রমিকেরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের কাজ করছিলেন। এ সময় ক্রেনটি ধসে পড়ে ঘটনাস্থলেই মারা যান ১৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন এবং পাঁচজন এখনো ক্রেনের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
দুজন শ্রমিক ক্রেনটি পরিচালনা করছিলেন। সাধারণত ক্রেনটি বড় বড় গার্ডার কিংবা বড় আকারের বিম সরানোর কাজে ব্যবহৃত হয়। ক্রেনটি পরিচালনার একপর্যায়ে সেটি ভেঙে পড়লে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেন।
উল্লেখ্য, ৭০১ কিলোমিটার দীর্ঘ সমৃদ্ধি মহামার্গ নামের সড়কটি মুম্বাই-নাগপুর এক্সপ্রেস নামে পরিচিত। মহারাষ্ট্রের রোড ডেভেলপমেন্ট করপোরেশন এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চালাচ্ছে। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের উদ্বোধন করেন।

স্থানীয় সময় বুধবার (বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোর) ভূমিকম্প দুটি আঘাত হানে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর ৪০ সেকেন্ড পর আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।
১৬ মিনিট আগে
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বাসিন্দা জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ এখন বিশ্বের সবচেয়ে জোরে চিৎকার করতে সক্ষম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পেশায় তিনি একজন এয়ার কন্ডিশনার পরিষ্কারকর্মী হলেও স্থানীয়ভাবে ‘টাউন ক্রায়ার’ বা সরকারি ঘোষক হিসেবেও পরিচিত।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পুরো পাকিস্তানি প্রতিনিধিদলকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী...
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন পরিচিত মানবাধিকারকর্মী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মাহরাং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। একই মামলায় বালোচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)-এর আরেক নেতা সিবঘাতুল্লাহকেও একই সাজা দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে