
ফেসবুকে ‘সরকার-বিরোধী’ পোস্ট দেওয়ার অভিযোগে ভিয়েতনামের শীর্ষস্থানীয় এক সাংবাদিক ও বইয়ের লেখককে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দেশটির রাজধানী হ্যানয়ের একটি আদালতে কয়েক ঘণ্টাব্যাপী বিচার কার্যক্রমের পর ‘গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার করে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন’ করার অভিযোগে হুই ডুককে দোষী সাব্যস্ত করা হয়।
সাজাপ্রাপ্ত ৬৩ বছর বয়সী হুই ডুক ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় ব্লগার। ডুয়ং ভ্যান থাইয়ের ইউটিউবে প্রায় ১ লাখ ২০ হাজার ফলোয়ার ছিল, যেখানে তিনি নিয়মিত সরকারবিরোধী লাইভস্ট্রিম করতেন।
গ্রেপ্তার হওয়ার কিছুদিন আগে, গত জুন মাসে হুই ডুক অনলাইনে ভিয়েতনামের নতুন ক্ষমতাধর নেতা তো লাম এবং তাঁর পূর্বসূরি নগুয়েন ফু ট্রং-এর বিরুদ্ধে সমালোচনা করেন। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সঙ্গে এসব পোস্টের সরাসরি সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়।
ভিয়েতনাম নিউজ এজেন্সির উদ্ধৃত অভিযোগপত্রে বলা হয়েছে, হুই ডুক ফেসবুকে ১৩টি নিবন্ধ পোস্ট করেছিলেন। নিবন্ধগুলোতে বিপুলসংখ্যক লাইক, মন্তব্য এসেছে। অনেক মানুষ শেয়ার করেছে লেখাগুলো। যা সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
তবে গণমাধ্যম স্বাধীনতা বিষয়ক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) পক্ষ থেকে বলা হয়, ‘হুই ডুকের নিবন্ধগুলো অমূল্য তথ্যের উৎস, যা ভিয়েতনামের জনগণকে হ্যানয় সরকারের সেন্সরকৃত তথ্যের নাগাল পাওয়ার সুযোগ করে দেয়।’
সাবেক সিনিয়র সেনা লেফটেন্যান্ট হুই ডুকের আসল নাম ট্রুয়ং হুই সান। তিনি আগে রাষ্ট্র-চালিত সংবাদপত্রে কাজ করতেন। ২০০৯ সালে ভিয়েতনামের সাবেক কমিউনিস্ট মিত্র সোভিয়েত ইউনিয়নের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করার কারণে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে বরখাস্ত হন তিনি।
এরপর ভিয়েতনামের দুর্নীতি, গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং চীনের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে এবং কমিউনিস্ট নেতাদের সমালোচনা করে লিখতে শুরু করেন হুই ডুক। দেশটির অন্যতম জনপ্রিয় ব্লগার হয়ে ওঠেন তিনি। ফেসবুকেও তাঁর লেখা বেশ জনপ্রিয়তা পেতে থাকে।
২০১২ সালে নিমান ফেলোশিপের আওতায় এক বছর হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পান হুই ডুক। সেখানে থাকার সময় তিনি ‘দ্য উইনিং সাইড’ নামে একটি বই লেখেন। বইটিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পর ভিয়েতনামে জীবনযাত্রা তুলে ধরেন।
হুই ডুকের কারাদণ্ডের ঘটনাটিই ভিয়েতনামে প্রথম কোনো ব্লগারের কারাদণ্ড পাওয়া নয়। কয়েক মাস আগে রাষ্ট্রবিরোধী তথ্য প্রকাশের অভিযোগে ব্লগার ডুয়ং ভ্যান থাইকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও জানুয়ারিতে একজন বিশিষ্ট সাবেক আইনজীবীও ‘ফেসবুকে পোস্ট করার কারণে’ তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
ভিয়েতনামে কোনো মুক্ত গণমাধ্যম নেই এবং যে কোনো ভিন্নমত কঠোরভাবে দমন করা হয়। মানবাধিকার কর্মীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনাম সরকার নাগরিক সমাজের ওপর দমন-পীড়ন আরও তীব্র করেছে। আরএসএফের মতে, ভিয়েতনাম সাংবাদিকদের কারাবন্দী করার ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি।
গত ডিসেম্বর মাসে, ভিয়েতনাম নতুন ডিজিটাল আইন প্রণয়ন করে, যার অধীনে ফেসবুক ও টিকটককে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করতে হবে এবং তাদের তথ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। এমনকি ডিক্রি ১৪৭-এর আওতায়, ভিয়েতনামে কার্যক্রম চালানো সব প্রযুক্তি সংস্থাকে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ফোন নম্বর বা পরিচয় নম্বরের মাধ্যমে যাচাই করতে হবে এবং সেই তথ্য পূর্ণ নাম ও জন্মতারিখসহ সংরক্ষণ করতে হবে।

ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি পাঠানো হচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি ট্যাংকারও ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বন্দর নথি ও জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কুখ্যাত সিরিয়াল কিলার ইভান মিলাট আরও অন্তত ৩০টি হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দেশটির নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টারি তদন্তে উঠে এসেছে। পুরোনো ও অমীমাংসিত মামলাগুলো নতুন করে তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন ও পুলিশের বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি উঠেছে।
৩ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কয়েকজন নেতা দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাঁরা আটক হন।
৪ ঘণ্টা আগে
জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানির ইতিহাসে অন্যতম গুরুতর গুপ্তচর কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে ঘটনাটিকে।
৬ ঘণ্টা আগে