মাত্র ছয় দিনে নয়টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার থেকে আজ বুধবার পর্যন্ত মাত্র ছয় দিনে নয়টি প্রাদেশিক রাজধানী তালেবানের নিয়ন্ত্রণে গেছে।
তালেবান নিয়ন্ত্রিত প্রাদেশিক রাজধানীগুলো হলো-ফাইজাবাদ, ফারাহ, সার-ই-পল, পল-ই-খুমরি, শেবারঘান, আইবাক, কুন্দুজ, তালুকান এবং জারাঞ্জ।
সর্বশেষ উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদের দখল নিয়েছে তালেবান। স্থানীয় আইনপ্রণেতা জাবিউল্লাহ আতিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘টানা কয়েক দিন ধরে লড়াই ও সংঘর্ষের পর বুধবার তালেবান যোদ্ধারা সরকারি নিরাপত্তা বাহিনীকে পিছু হটিয়ে গোটা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহের কম সময়ের মধ্যে আফগানিস্তানের এক চতুর্থাংশের বেশি প্রাদেশিক রাজধানী তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার মধ্যেই দেশটির ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েনদা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে চলে গেছেন। তবে তিনি কোন দেশে গেছেন এটি এখনো পরিষ্কার নয়।
ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েনদার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাফি। ব্লুমবার্গকে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী পেয়ানদা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। কারণ তালেবান কাস্টমস (শুল্ক) পোস্টগুলো দখল করায় আফগানিস্তানের রাজস্ব আদায়ের ব্যাপক হ্রাস পেয়েছে।’
প্রসঙ্গত, বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণার পর থেকেই তালেবানের সঙ্গে দেশটির সরকারি বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সরকারি বাহিনীকে হটিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা নিজেদের দখলে নিতে থাকে তালেবান।
ইউরোপীয় ইউনিয়নের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আফগানিস্তানের ৬৫ ভাগ এলাকা এখন তালেবানের দখলে।

ইরান যুদ্ধ নিয়ে দৃশ্যত রণে ভঙ্গ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর সম্ভাব্য এই প্রস্থান বাকি দুনিয়ার জন্য কোনো স্বস্তির খবর বয়ে আনছে না, বরং বিশ্বকে এক অনিশ্চিত গর্তে ফেলে যাচ্ছে। মার্কিন মিত্ররা যারা শুরু থেকে এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল...
৪ ঘণ্টা আগে
ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে বিশ্বের প্রধান ৮০টি থিংকট্যাংক বা গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ গত এক মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ...
৮ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি সচল করতে সামরিক অভিযানের বৈধতা চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের চেষ্টা চালাচ্ছে আমিরাত। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠনের জন্যও তারা লবিং করছে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
ইরানে স্থল অভিযান চালালে মার্কিন সেনারা শুধু ছদ্মবেশী জঙ্গি বা লুকিয়ে থাকা সন্ত্রাসীদেরই মুখোমুখি হবে না; তাদের সামনে দাঁড়াবে একটি সুসংগঠিত ও বিপুলসংখ্যক যোদ্ধার বাহিনী, যারা মাতৃভূমি রক্ষাকে সর্বোচ্চ লক্ষ্য হিসেবে দেখে। গত চার দশকে বিপুল অর্থ ব্যয় করে প্রতিরক্ষার এই কাঠামো গড়ে তুলেছে তেহরান।
৯ ঘণ্টা আগে